শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ক্ষমতা গ্রহণের আগেই বাইডেনের বিশাল প্রণোদনা প্যাকেজ

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১

ক্ষমতা গ্রহণের আগেই বাইডেনের বিশাল প্রণোদনা প্যাকেজ

করোনা-বিধ্বস্ত অর্থনীতিকে আবারও সচল করতে ক্ষমতা গ্রহণের প্রায় এক সপ্তাহ আগেই ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ বরাদ্দের পরিকল্পনার কথা জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত ১৪ জানুয়ারি রাতে ডেলাওয়ারের উইলমিংটন থেকে একটি প্রাইমটাইম বক্তৃতায় বাইডেন এ কথা জানান।

বাইডেন বলেন, নাগরিকদের দুর্ভোগ বেড়েই চলছে, সংকট সুস্পষ্ট হয়েছে। আমাদের হাতে অপচয় করার মতো সময় নেই। জাতির স্বাস্থ্যব্যবস্থা খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের আরও কাজ করতে হবে এবং এখনই কাজ করতে হবে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের এই প্রণোদনা প্যাকেজের অধীনে যুক্তরাষ্ট্রের করোনাদুর্গত পরিবারগুলোর জন্য বরাদ্দ থাকছে ১ ট্রিলিয়ন ডলার। প্রত্যেক মার্কিনিকে সরাসরি দেওয়া হবে ১ হাজার ৪০০ ডলার করে। করোনা মোকাবিলায় খরচ করা হবে ৪১২ বিলিয়ন ডলার, ছোট ব্যবসার জন্য বরাদ্দ থাকছে ৪৪০ বিলিয়ন ডলার ও করোনার টিকার জন্য প্রায় ২০ বিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করছেন বাইডেন। এ ছাড়া এই প্রণোদনা প্যাকেজের অধীনে ন্যূনতম পারিশ্রমিক ও বেকার ভাতা বৃদ্ধিসহ বেশ কিছু পরিকল্পনা থাকছে।

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তবে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ আগেই মার্কিন নাগরিকদের এ প্রণোদনা প্যাকেজের পরিকল্পনার কথা জানালেন তিনি।

Posted ১১:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.