নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রবাসীদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি নিউইয়র্কের গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের ই-কমার্স ওয়েবসাইট সবখানে সাড়া ফেলেছে। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশিরাই শুধু নয় বিশ্বের বিভিন্ন দেশের লোকজনও পছন্দমতো টিকেট কাটছেন। এ ওয়েবসাইটে মিলছে ফ্লাইট টিকিট, হোটেলসহ নানা সুবিধাও। এছাড়া সপ্তাহে ৭ দিনই গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের সেবা নিতে পারছেন গ্রাহকরা। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ই-কমার্স ওয়েসবাইট করে প্রশংসিত হচ্ছেন প্রতিষ্ঠানের কর্ণধার এমডি শামসুদ্দিন বশির।
তিনি বলেন, অনেকে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সেবা মানুষের দূর গোড়ায় পৌঁছে দিচ্ছেন। আমরাও এতে পিছিয়ে নেই। মানুষের চাহিদা মেটাতে এবং ঘরে বসে টিকিট কেটে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেল। বশির বলেন, নিজের ক্রেডিট কার্ড দিয়ে নিজেই টিকিট বুকিং এবং টিকিট কাটতে পারছেন আমাদের ওয়েবসাইটে গিয়ে। যা অত্যন্ত সিকিউরেট এবং আন্তর্জাতিক মানের। এ জন্য শুধু মাত্র মোবাইল নম্বর এবং ইমেইল দিয়ে সাইন-ইন করতে হবে। এর পর কাস্টমার তার পছন্দের ডেস্টিনেশন, তারিখ নির্ধারণ করে নিতে পারবেন।
এমিরাটস, কুয়েত, কাতার এয়ারওয়েজসহ বিশ্বের প্রায় ১৫০ টিরও অধিক বিমানের টিকিট কেনা যাবে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের ই-কমার্স ওয়েবসাইটে গিয়ে। এছাড়া একই ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ সব রুটের টিকিটিও কাটা যাচ্ছে গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলের ওয়েসবাইট থেকে। শামসুদ্দিন বশির বলেন, গ্লোবাল ট্যুরস এন্ড ট্রাভেলসের ই- কমার্স ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটলে এখন ৭% ছাড় পাওয়া যাচ্ছে। তিনি www.globaltravelbd.com ভিজিট করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।
Posted ১২:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh