রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চাহিদা অনুযায়ী গড়ে তোলা হবে সিটির আবাসন : মেয়র অ্যাডামস

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

চাহিদা অনুযায়ী গড়ে তোলা হবে সিটির আবাসন : মেয়র অ্যাডামস

সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, তার বর্তমান প্রশাসন সিটির ইতিহাসে আবাসন জোনিং এর ক্ষেত্রে সবচেয়ে উচ্চাভিলাষী পরিবর্তন এনেছে। এ পরিবর্তনের ফলে একদিকে সিটিতে বসবাসযোগ্য আবাসন গড়ে তোলার ক্ষেত্রে ভুলগুলো সংশোধন করা হবে, অন্যদিকে নিউইয়র্ক সিটিতে যে ধরনের আবাসন প্রয়োজন তা গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এ সম্পর্কে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তার সাপ্তাহিক অপ-এড নিবন্ধে বলেছেন যে, ১৯৬১ সালে নিউইয়র্ক সিটির জন্য গৃহীত জোনিং প্রস্তাব অনুযায়ী বিগত ছয় দশের বেশি সময় যাবত সিটিতে অফিস ও আবাসন ভবন গড়ে তোলা হয়েছে। কিন্তু অনেক এলাকায় আবাসন গড়ে তোলায় বাধা সৃষ্টি করে স্থির করেছে যে কে কোথায় বাস করবে। এর ফলে ১৯৬১ সালের গৃহীত জোনিং কোড কার্যত বর্ণ ও জাতিগত বিচ্ছিন্নতার লক্ষ্যে করা হয়েছিল বললেও ভুল বলা হবে না। এই অবিচার করা ছাড়াও সেই হাউজিং কোডে আবাসন ও গণপরিবহনের সুবিধা সৃষ্টির পরিবর্তে বরং হাইওয়ে ও প্রাইভেট কারের মালিকদের সুবিধা সৃষ্টির দিকে অধিক খেয়াল রাখা হয়েছে। আবাসনকে সত্যিকার অর্থে কোনো অগ্রাধিকার প্রদান না করায় আবাসন খাতে তেমন অগ্রগতি সাধিত হয়নি। নিউইয়র্ক সিটি বর্তমানে যে আবাসন ঘাটতির মধ্যে রয়েছে, সেজন্য ১৯৬১ সালের সেই নিষেধাজ্ঞামূলক ও জটিল জোনিং বিধিই দায়ী।

অ্যাডামস আরো বলেন যে, আমাদের পরিকল্পনা হচ্ছে, দীর্ঘকাল আগে প্রণীত জোনিং ব্যবস্থার মাধ্যমে সৃষ্ট ঐতিহাসিক অবিচারের অবসান ঘটানো এবং প্রতিটি নেইবারহুডে আরো কিছু আবাসন গড়ে তোলা। জোনিং ব্যবস্থায় পরিবর্তন এনে নতুন নতুন আধুনিক আবাসিক ভবন নির্মাণ করা, যা অসংখ্য নিউইয়র্কবাসীর প্রধান চাহিদা এবং যেখানে সকল জাতিগোষ্ঠীর লোক বসবাস করতে পারে এবং যেসব আবাস প্রকল্প থেকে সহজে গণপরিবহনের সুবিধা গ্রহণ করা সম্ভব হয়।

আমরা আমাদের পরিবর্তিত জোনিং ব্যবস্থায় নিউইয়র্ক সিটির সকল নাগরিকের আয়সীমার মধ্যে আবাসন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে অ্যাপার্টমেন্ট নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে গণপরিবহনের কেন্দ্রগুলোর কাছকাছি অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য জমি বরাদ্দ, অব্যবহৃত অফিস ভবনগুলোকে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পরিণত করা এবং বাড়ি মালিকদের তাদের জমির ওপর ছোটোখাটো অ্যাপার্টমেন্ট প্রকল্প গড়ে তোলার জন্য প্রনোদনা দিচ্ছি। আমরা ধর্মবিশ্বাস-ভিত্তিক প্রতিষ্ঠানগুলো এবং প্রার্থনাস্থলের পরিচালকদের প্রতি আহবান জানাচ্ছি, যাতে তারা তাদের বিদ্যমান সম্পত্তিতে আবাসন গড়ে তোলেন, সেজন্য আমরা কার্যকরভাবে বলতে সক্ষম হয়েছি যে, ‘আমরা ইশ্বরের আবাসের পেছনের আঙ্গিনায় আছি।’ এছাড়া আমরা সিটির পাঁচটি বরোতেই পার্কিং ম্যাণ্ডেট তুলে নিয়ে কিছু কিছু পার্কিং স্পেসে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর ফলে নতুন হাউজিং এর ব্যয় হ্রাস পাবে বলে আমরা আশা করছি।

সিটি মেয়র বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী সিটির পাঁচ বরো জুড়ে আগামী ১৫ বছরের মধ্যে ১০০,০০০ নতুন আবাসিক ইউনিট নির্মিত হবে, যেখানে আড়াই লাখের বেশি নিউইয়র্কার বসবাস করতে সক্ষম হবেন।

Posted ১২:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.