Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মায়ের মরদেহ উত্তোলন করলো সন্তানেরা

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   রবিবার, ০২ আগস্ট ২০২৬

‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মায়ের মরদেহ উত্তোলন করলো সন্তানেরা

দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর এক বৃদ্ধার মরদেহ কবর থেকে তুলে হাসপাতালে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হালিমা বেগম (৬৫) মরহুম সোহরাব আকন্দের স্ত্রী।

পরিবারের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করেছিল। তাদের দাবি ছিল, তাদের মা এখনো জীবিত। সেই বিশ্বাস থেকেই রাতে কবর থেকে মরদেহ উত্তোলন করে হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাতে মরদেহটি প্রথমে মেলান্দহের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে জামালপুর শহরের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেন। পরে মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।

এলাকাবাসীর ভাষ্য, শনিবার সকাল ৮টার দিকে হালিমা বেগমের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের কয়েকজন সদস্য অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। একপর্যায়ে তারা দাবি করেন, মৃত নারীর ছেলে ও মেয়েকে ‘জিনে আসর’ করেছে এবং তারা বলছেন, হালিমা বেগম এখনো জীবিত রয়েছেন।

এরপর শনিবার রাতে পরিবারের সদস্যরা কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করেন। প্রথমে মরদেহটি মেলান্দহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে আরও নিশ্চিত হওয়ার জন্য রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি বাড়িতে ফিরিয়ে নেন। এ ঘটনায় পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

Posted ১০:০৬ পূর্বাহ্ণ | রবিবার, ০২ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2338 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.