Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ট্রফি বুকে জড়িয়ে দেশে ফেরার অপেক্ষায় সাফজয়ীরা

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

ট্রফি বুকে জড়িয়ে দেশে ফেরার অপেক্ষায় সাফজয়ীরা

সাফ অনূর্ধ্ব–২০ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের খেলোয়াড়দের উদ্‌যাপন। ছবি : বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে এখন ফুরফুরে মেজাজে রয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। শুক্রবার (৩ মার্চ) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজরা।

টাইব্রেকারে বাংলাদেশের হয়ে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন মোরশেদ আলী। ঐতিহাসিক এই জয়ের পর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিনি। সেই মুহূর্তের অনুভূতি জানিয়ে মোরশেদ বলেন, খুবই এক্সাইটেড ছিলাম, খুবই রোমাঞ্চিত! আর কী বলব, বলার মতো ভাষা নাই। আমরা ইনশাআল্লাহ এইবার চ্যাম্পিয়ন, ইনশাআল্লাহ। ভামোস! দেশবাসীর সঙ্গে দেখা হচ্ছে।’

পরে ট্রফি বুকে জড়িয়ে ঘুমিয়ে থাকার ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে মোরশেদ আলী লেখেন, গুড নাইট।

Posted ১০:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.