রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দুই সপ্তাহে ফ্লোরিডায় স্থায়ী হয়েছে ১০ হাজার নিউইয়র্কবাসী

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

দুই সপ্তাহে ফ্লোরিডায় স্থায়ী হয়েছে ১০ হাজার নিউইয়র্কবাসী

এপ্রিল মাস শেষ হওয়ার দুই সপ্তাহেরও কম সময় বাকি আছে। কিন্তু এরই মধ্যে নিউইয়র্ক ছেড়ে শুধু ফ্লোরিডায় গেছে ১০,০০০ এর বেশি সংখ্যক লোক। ‘দ্য নিউইয়র্ক পোস্ট’ এক রিপোর্টে এ তথ্য প্রকাশিত হয়েছে। অবশ্য রিপোর্টে বলা হয়েছে যে, গত বছরের একই সময়ে নিউইয়র্ক থেকে ফ্লোরিডা গিয়েছে ১৪,৮৩৪ জন। বাড়ি থেকে কাজ করার সুযোগ, নিউইয়র্ক সিটিতে ক্রমবর্ধমান বাড়ি ভাড়ার কারণে আর্থিক দুর্দশা কাটাতেও অনেকে নিউইয়র্ক ছেড়ে অন্যান্য স্টেটে পাড়ি জমাচ্ছে, যেখানে বাড়ি ভাড়া নিউইয়র্ক সিটির চেয়ে অনেক কম। কোন স্টেট থেকে কতজন লোক স্থায়ীভাবে অন্য স্টেটে বসত গেড়েছে তা এত নিশ্চিতভাবে বলা যায় কিনা, এ ব্যাপারে সন্দেহ দূর করেছে ‘ফ্লোরিডা ডিপার্টমেন্ট অফ হাইওয়ে সেফটি’।

এপ্রিলে গাড়ির নিউইয়র্কের নম্বর প্লেট পরিবর্তন করে ফ্লোরিডার প্লেট নিয়েছে ১০,৮২৪ জন। ফ্লোরিডার অনেকে মনে করছে যে নিউইয়র্কারদের এত অধিক সংখ্যায় তাদের প্রিয় সিটি ত্যাগ করে তাদের স্টেটে যাওয়ার পেছনের কারণগুলোর মধ্যে রয়েছে জীবনযাত্রার উচ্চ ব্যয়, অপরাধের বেড়ে চলা হার এবং শীতল আবহাওয়া। ডিএমভি’র জ্যাকসনভিলের এক অফিসার নিউইয়র্ক পোস্টকে বলেন, “তারা প্রতিদিন আসছে, আমি তাদের কাছে সব ধরনের অভিযোগ শুনছি এবং অনেক সময় মনে হচ্ছে, আমি একজন থেরাপিস্ট।” তিনি আরো বলেন, অনেক নিউইয়র্কার উচ্চ কর হার এবং জীবনকে উপভোগে স্বল্প মানও নিউইয়র্ক ত্যাগের কারণ।

২০২২ সালে ৬৪,৫৭৭ জন নিউইয়র্কার ফ্লোরিডায় চলে গেছে এবং ২০২১ সালে গেছে ৬১,৭২৮ জন। যুক্তরাষ্ট্রে মানুষের স্থানান্তর প্রবণতা সবসময় পরিবর্তনশীল ছিল। কিন্তু এখন তা বেড়েছে বড় সিটিগুলোতে ব্যয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান কমে যাওয়ার কারণে। বড় সিটিতে খোলা জায়গা কম, যানবাহনের ভিড়ে যাতায়াত কষ্টকর। ছোট সিটি বা জনবিরল স্টেটগুলোতে এ চিত্র সম্পূর্ণ বিপরীত। যারা নিউইয়র্ক ছেড়ে যাচ্ছেন, তারা বলেন, ফ্লোরিডা নিউইয়র্কের চেয়ে অনেক বেশি ব্যয়সাশ্রয়ী ও অধিকতর বাসযোগ্য।

সিয়েনা কলেজ পোল এর সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী প্রতি ৩ জন নিউইয়র্কারের মধ্যে অন্তত একজন, অর্থ্যাৎ শতকরা ২৭ শতাংশ নিউইয়র্কার আগামী ৫ বছরের মধ্যে তাদের স্টেট ছেড়ে স্থায়ীভাবে অন্য স্টেটে চলে যেতে আগ্রহী। ৬০ শতাংশ নিউইয়র্কার মনে করেন, অবসরপ্রাপ্তদের জন্য নিউইয়র্ক সিটি ভালো স্থান নয় এবং ৬৭ শতাংশ মনে করেন, নিউইয়র্ক সিটি ব্যয়সাশ্রয়ী নয়।

Posted ৩:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.