রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দেশকে ঐক্যবদ্ধ করতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি : বাইডেন

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

দেশকে ঐক্যবদ্ধ করতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি : বাইডেন

ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতেই তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ২৪ জুলাই ওভাল অফিস থেকে দেওয়া এক ঐতিহাসিক ভাষণে তিনি আরও বলেন, সময় এসেছে নতুন প্রজন্মের কাছে ‘আলোর মশাল’ তুলে দেওয়ার। খবর এএফপির।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ৮১ বছর বয়সী জো বাইডেন বিভক্ত দেশবাসীকে গণতন্ত্রকে সাদরে গ্রহণ করতে এবং ঘৃণার পথ এড়িয়ে চলার আহ্বান জানান। বাইডেন বলেন, ‘আমি এই অফিসকে সম্মান করি। তবে আমি আমার দেশকে আরও বেশি ভালোবাসি।’

ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘বিপদাপন্ন গণতন্ত্রকে রক্ষা করা অন্য যেকোনো কাজের চেয়ে গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাছে আলোর মশাল হস্তান্তর করে আমি আমার সবচেয়ে ভালো সিদ্ধান্তটি নিয়েছি। এটাই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য সবচেয়ে ভালো উপায়।’

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে জনগণকে স্তম্ভিত করার পর টেলিভিশনে প্রচারিত ভাষণে বাইডেন ৫৯ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানান। আগামী নির্বাচনে কমলাই হতে যাচ্ছেন ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী। এ সময় জো বাইডেন বলেন, ‘তিনি অভিজ্ঞ। তিনি বলিষ্ঠ। তিনি পারদর্শী।’

বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্সিয়াল বিতর্কে বিপর্যয়কর পারফরমেন্সের পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি থেকে চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

শরীরে কোভিড সংক্রমণের পর চাপা কণ্ঠে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন উল্লেখ করেন, এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। তিনি বলেন, ‘এখন সময় নতুনদের, তরতাজা প্রাণের। হ্যাঁ, সময় এসে গেছে তরুণদের এগিয়ে যাওয়ার।’

Posted ১১:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.