রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক কনস্যুলেটে আসছেন নাজমুল হুদা, রাষ্ট্রদূত হলেন ড. মনিরুল ইসলাম

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

নিউইয়র্ক কনস্যুলেটে আসছেন নাজমুল হুদা, রাষ্ট্রদূত হলেন ড. মনিরুল ইসলাম

তিন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। দেশগুলো হলো পর্তুগাল, লেবানন ও উজবেকিস্তান। গত ৮ আগস্ট মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

তিনি উজবেকিস্তানের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন। লেবানন ও পর্তুগালেও নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক মহাপরিচালক মো. নাজমুল হুদা।

বিসিএসের ২০তম ব্যাচের কর্মকর্তা ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ২০০১ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। নিউইয়র্কের আগে তিনি তুরস্কের ইস্তাম্বুলে কনসাল জেনারেল ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় এক প্রতিক্রিয়ায় ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পদোন্নতি সবসময়ের জন্য আনন্দের। শিগগিরই নতুন কর্মস্থলে যোগ দেব। তিনি বলেন, নিউইয়র্ক আমার প্রিয় কর্মস্থলের মধ্যে অন্যতম একটি। এখানকার বাংলাদেশি কমিউনিটির সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। দায়িত্ব পালন করেও আনন্দ পেয়েছি।রাষ্ট্রদূত মনিরুল বলেন, যেখানেই দায়িত্ব পালন করি না কেন, নিউইয়র্ক আমার হৃদয়ে থাকবে সবসময়। এই শহরেই আমি প্রিয় বাবাকে হারিয়েছি।
এদিকে লেবাননে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীরকে।

ওই দেশে বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

জাভেদ তানভীর ১৯৯০ সালে বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। রাষ্ট্রদূত পদে নিযুক্তির জন্য চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়ার আগে তিনি যশোরে অবস্থিত বিমানবাহিনীর ঘাঁটি বিএএফ মতিউর রহমান ও টাঙ্গাইলে অবস্থিত ঘাঁটি বিএএফ পাহাড়কাঞ্চনপুর এয়ার অফিসার কমান্ডিং এবং বাংলাদেশ এয়ারফোর্স একাডেমির কমান্ড্যান্টসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক রেজিনা আহমেদ। তিনি পর্তুগালে বর্তমান রাষ্ট্রদূত তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন। রেজিনা আহমেদ বর্তমানে মরিশাসে হাইকমিশনার হিসেবে নিযুক্ত আছেন। বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা রেজিনা আহমেদ ১৯৯৪ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি ইতালির মিলানে কনসাল জেনারেলের দায়িত্বও পালন করেছেন।

Posted ১:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.