রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক সিটিতে বিনামূল্যে খাদ্য বিতরণ শুরু

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

নিউইয়র্ক সিটিতে বিনামূল্যে খাদ্য বিতরণ শুরু

প্রতি বছরের ন্যায় এবারও সামারে নিউইয়র্ক সিটিতে বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। স্কুল সামার ভেকেশন শুরু হওয়ার পরদিন ২৮ জুন বুধবার থেকে এই খাদ্য বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। কেবলমাত্র সোমবার থেকে শুক্রবার এই মিল বিতরণ চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলস সিস্টেম এই মিল বিতরণ করে। যাদের বয়স ১৮ বছরের কম তারা নির্দিষ্ট স্কুলে গিয়ে খাবারের প্যাকেট সংগ্রহ করতে পারবে।
এরজন্য কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, আইডি দেখাতে হবে না। স্কুল ছাড়াও খাবার বিতরণ করা হবে কম্যুনিটি পুল সেন্টার, পার্ক এবং বিভিন্ন স্থানে পার্ক করা ফুড ট্রাক থেকে।
যারা জানতে চান তাদের বাড়ির নিকটস্থ কোন স্কুলে এই খাবার পাওয়া যাবে তারা ভিজিট করতে পারেন opt.osfns.org ওয়েবসাইট। যারা ওয়েবসাইট ভিজিট করতে পারবেন না তারা ৩১১ নম্বরে নিকটস্থ স্কুলের ঠিকানা জানতে চাইলে তারা জানিয়ে দেবে। যেকেউ বাংলাতে কথা বলতে পারেন। তবে ফুড ট্রাকে সপ্তাহে সাত দিনই খাবার পাওয়া যাবে। সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

ফুড ট্রাক থাকার লোকেশন হলো : কুইন্সে সউথ ব্রঙ্কসের বুলোভার্ড ও সাটফিন বুলোভার্ডের কর্ণারে বেইজলি পার্কে। ব্রঙ্কসে গুণথার এভেন্যু ও হ্যামাসলি এভেন্যুর কর্ণারে হাফেন পার্কে। ম্যানহ্যাটানের সারা ডি, রুজভেল্ট পার্কে। যারা বিনামূল্যে হালাল ফুড পেতে চান, তারা নিচের চার্টে প্রদত্ত স্কুলে যেতে পাবেন।

খাবারের মেন্যুতে থাকছে ব্রেকফার্স্ট : ১% লো ফ্যাট মিল্ক, ফ্যাট ফ্রি মিল্ক, ফ্যাট ফ্রি চকলেট মিল্ক, ফ্রুট, ক্যানড ফ্রুট, টার্কি সসেজ, হোল গ্রেইন ক্রোসান্ট, এ্যাপল স্লাইসেস, ব্যাগেল উইথ ক্রিম চিজ, ওয়াফল ইত্যাদি। লাঞ্চ মেন্যুতে থাকছে: পিনাট বাটার এন্ড জেলি, চিজ স্যান্ডুইজ, হামাস, চিকপিস র‌্যাপ (কেবল সোমবার ও শুক্রবার), টুনা স্যান্ডুইচ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার), ১% লো ফ্যাট মিল্ক, ফ্যাট ফ্রি মিল্ক, ফ্রেশ ফ্রুট, চিপটলে র‌্যাঞ্চ, রোস্টেড চিকেন থাই, কনফেটি কর্ণ, বাটার মিল্ক বিস্কিট, ফ্রেশ এ্যাপল, মেডিটেরানিয়ান মেরিনেটেড কিউকাম্বার, গ্রিল্ড চিজ, পিজা, ক্রিসপি চিকেন স্যান্ডুইট ইত্যাদি। এসব এক সাথে পাওয়া যাবে না। পাওয়া যাবে বিভিন্ন দিনে। যারা বিস্তারিত জানতে চান তারা ংপযড়ড়ষং.হুপ.মড়া ভিজিট করে সামার মিলে যেতে পারেন।

Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.