Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা : পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   রবিবার, ১৬ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমা‌ন। ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লিকে এই বার্তা দিয়েছে ঢাকা। রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করলেই ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমা‌ন। এক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভারতে থাকা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ওসমান হাদি হত্যায় জড়িতদেরসহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ। একেএম শহীদুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে এই অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনার মধ্যেই এসব তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Posted ৩:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2360 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.