সোমবার, ২৯ জুন ২০২৬ | ১৬ আষাঢ় ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় বইছে আনন্দের হাওয়া

বাংলাদেশ ডেস্ক :   |   সোমবার, ২৯ জুন ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় বইছে আনন্দের হাওয়া

ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের জন্য দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ভারতের পর্যটন ভিসা। রোববার (২৮ জুন) থেকে ভিসা কার্যক্রম শুরু হওয়ায় কলকাতার নিউমার্কেট চত্বরে বইছে আনন্দের হাওয়া। বাংলাদেশি পর্যটকদের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত এই বাজারের ব্যবসায়ীরা আশা করছেন, ভিসা চালুর ফলে সেখানে পুরোনো কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

গত শনিবার কলকাতার নিউমার্কেটের মারকুইস স্ট্রিট-ফ্রিস্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশি অতিথিদের আগমনকে কেন্দ্র করে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

ওবাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতার নিউমার্কেট এলাকায় সিসিটিভি নজরদারি আরও জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি পর্যটকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং কোনো সমস্যায় পড়লে দ্রুত সহায়তা দেওয়ার উপায় নিয়েও মতবিনিময় করেন ব্যবসায়ীরা। বাংলাদেশি অতিথিদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ বজায় রাখাই ছিল বৈঠকের মূল লক্ষ্য।

বৈঠক শেষে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে নিউমার্কেট চত্বরের প্রায় ৩৬টি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হয় এবং সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তা যাচাই করা হয়।

দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালুর আনন্দে বৈঠক শেষে নিজেদের মধ্যে মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণ করেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। তারা আশাবাদী, সরকারের এই সিদ্ধান্তে নিউমার্কেট আবার তার চেনা প্রাণচঞ্চল রূপ ফিরে পাবে।

নিউমার্কেটের বস্ত্র ব্যবসায়ী সঞ্জয় মজুমদার বলেন, ‘শুধু মেডিকেল ভিসার ওপর নির্ভর করে ব্যবসা চালানো সম্ভব ছিল না। ফলে পরিবহন থেকে শুরু করে গোটা এলাকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করছি আবার আগের মতো পরিস্থিতি ফিরবে।’

নিউমার্কেটের সুপরিচিত খাবারের হোটেল কস্তুরী বা খালেকের কর্মচারী সাইফ উদ্দিন জানান, ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। শুধু মেডিকেল ভিসায় যারা আসছিলেন, তাদের ওপর নির্ভর করে ব্যবসা চলছিল না। পর্যটন ভিসা চালু হওয়ায় আমরা ভীষণ খুশি। আমরা আশাবাদী, ফের আগের মতো জমজমাট ব্যবসা হবে।

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.