রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশের পতাকা উত্তোলন করে ইতিহাস নিউইয়র্ক সিটি মেয়রের

  |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

বাংলাদেশের পতাকা উত্তোলন করে ইতিহাস নিউইয়র্ক সিটি মেয়রের

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের পতাকা উত্তোলন করলেন। নিউইয়র্ক সিটির ইতিহাসে কোন মেয়রের হাতে এই প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন।

নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী প্রবাসী বাংলদেশিদের জন্য এটি গর্বের। ঐতিহাসিকও বটে। ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টায় নিউইয়র্ক সিটির ওয়াল স্ট্রিট এলাকার বাউলিংগ্রীনে (হোয়াইটহল ও ব্রডওয়ের সংযোগ স্থল) মেয়র এরিক এডামস বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এর আগে দেয়া এক সংক্ষিপ্ত ভাষনে তিনি বলেন, সিটি হলের উচ্চ পদে কাজ করেন বাংলাদেশি বংশোদভূত মীর বাশার। যিনি কাজ করছেন আফ্রিকান আমেরিকান সিটি মেয়রের সাথে । এটাই আামাদের আমেরিকান ড্রিম।

এটাই আমেরিকান সংস্কৃতির সৌন্দর্য। আমরা উভয়েই বুঝি আমাদের এই ডাইভারসিটির গুরুত্ব। আমরা বিশ্বের কোন প্রান্ত থেকে এসেছি, সেটি বিবেচ্য নয। এখানে আমাদের অংশগ্রহন করার অধিকার রয়েছে। আমেরিকান স্বপ্ন বাস্তবায়নের সুযোগ রয়েছে। আমিই মেয়র হিসেবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করতে পেরে আনন্দিত ও গর্বিত। গেল সপ্তাহেও আমার সরকারি বাসভবন গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটজ মানথ উদযাপন করেছিলাম। আমি এখন তোমাদের একজন নতুন বন্ধু নই। তোমাদের একজন পূরনো বন্ধূ। ব্রুকলিন ব্যরোর প্রেসিডেন্ট থাকাবস্থা থেকেই বাংলাদেশিদের সাথে কাজ করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশি সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ, নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম, নিউইয়র্ক সিটি হলের চীফ এডমিনিস্ট্রেটিটিভ অফিসার বাংলাদেশি মীর বাশার, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মইন চৌধুরী, মূলধারার রাজনীতিক মাজেদা উদ্দীন, কিমিশনার কেষ্টো। ফ্লাগ উদ্বোধনী অনুষ্টানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকানা সম্পাদক এম এম শাহিন, আওয়ামী লীগের উপদেষ্টা ড. মাসুদুল হাসান, কৃষিবিদ ড. মকবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মেরাজ, বীর মুক্তিযোদ্ধা শওকত কবর রিচি.আসিফ আহমেদ, মনিকা রায় চৌধুরী, সবিতা দাস, সাংবাদিক শেখ শফিক রহমান ও সুলতানা রহমান। কমিউনিটি একটিভিস্ট মাজেদা উদ্দিন দীর্ঘদিন ধরে নিউইয়র্ক সিটিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পতাকা উত্তোলনের জন্য কাজ করছিলেন। তিনি এ জন্য মেয়র এরিক এডামস ও কাউন্সিলওম্যান শাহানা হানিফকে ধন্যবাদ প্রদান করেন।

 

 

Posted ২:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.