রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল

বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে অতিথি ও আয়োজকবৃন্দ। 

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল। কমিউনিটির বৃহত্তম ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুইন্সের উডসাইডস্থ তিব্বতি সেন্টারে ২ এপ্রিল রোববার। ইফতারে তিব্বতি সেন্টারের বিশাল হলটি কানায় কানায় ভর্তি ছিল। ৫ শতাধিক অতিথিকে ইফতারিতে আপ্যায়ন করা হয়। ইফতার মাহফিলে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সাবেক ৬ জন সভাপতিসহ সংগঠনের অতীত কমিটিগুলোর অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত সাবেক সভাপতিদের মধ্যে ছিলেন ডা: বিল্লাহ, আখতার হোসেন, ডা:ওয়াদুদ ভূইয়া, এম এ আজিজ, ডা: মইনুল ইসলাম ও নার্গিস আহমেদ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ। এর আগে কেরাত প্রতিযোগিতায় প্রতিযোগী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। তা পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ। ইফতার মাহফিলের বিশেষ আকর্ষণ ছিল প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা প্রবাসের নতুন প্রজন্মের অংশগ্রহণে পবিত্র কোরআন প্রতিযোগিতা। রমজানের শুরু থেকেই বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকার মসজিদ এবং মাদ্রাসা থেকে প্রতিযোগিতার মাধ্যমে ৬০ জন ছাত্রছাত্রীকে নিয়ে চূড়ান্ত পর্ব করা হয়।

চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয় গত ২ এপ্রিল বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে। ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় উডসাইডের তিব্বতি কমিউনিটি সেন্টারে। বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে উপস্থিত সকলেই এই মহতি উদ্যোগের প্রশংসা করেন। সোসাইটির কর্মকর্তারা প্রমাণ করেছেন চেষ্টা করলে সব কিছু করা সম্ভব। গত ৭ বছর ধরেই বাংলাদেশ সোসাইটি কোরআন প্রতিযোগিতার আয়োজন করে আসছে, তবে এবারের আয়োজন সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে।

বিজয়ী ১২ জনকে অর্থ পুরস্কার দেয়ার বিষয়টি দারুণভাবে প্রশংসিত হয়েছে। প্রথম পুরস্কার ছিল ৫০০ ডলার, দ্বিতীয় পুরস্কার ৩০০ ডলার এবং তৃতীয় পুরস্কার ছিল ২০০ ডলার। সোসাইটির পাশাপাশি শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শাহ জে চৌধুরী বিজয়ীদের হাতে ১০০ ডলার করে তুলে দেন। পুরস্কারের অর্থ বিজয়ীদের হাতে তুলে দেন বিচারকবৃন্দ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডেও চেয়ারম্যান এম আজিজ, গোল্ডেন অ্যাজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, ইমিগ্র্যান্ট হোম কেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, গ্রেটার নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।

বাংলাদেশ সোসাইটির এই ইফতারে কমিউনিটির অধিকাংশ নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, এটর্নি মইন চৌধুরী, নাসির উদ্দিন খান পল, মহিউদ্দীন দেওয়ান, শাহ নেওয়াজ, বেবি নাজনীন, আতাউর রহমান সেলিম, ফকরুল আলম, নুরুল আজিম, জসিম ভূইয়া, আহসান হাবিব, ফকরুল ইসলাম দেলোয়ার, জাহিদ মিন্টু, মিজবাহ মজিদ, আল আমীন রাসেল, রাফায়েল তালুকদার, মহাব্বত আকন্দ, আতাউল আলম, সরোয়ার খান বাবু, তোফায়েল আহমেদ চৌধুরী, মনজুর চৌধুরী, কাজি শামসুল হক, আজহারুল হক মিলন, গোলাম জিলানী, মোহাম্মদ আলী, আব্দুর রহিম হাওলাদার, রোকন হাকিম, রাব্বি মোঃ খোকন, ফারুক চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী, নওশেদ হোসেন, আবুল কালাম ভূইয়া, ডাঃ শাহনাজ লিপি, রিজু মোহাম্মদ, ফয়সল আহমদ, মাইনুল উদ্দীন মাহবুব, ফারহানা চৌধুরী, বক্সার সেলিম প্রমুখ। ইফতার পার্টি ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ কনস্যুলেটের কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম। তার সংগে ছিলেন প্রোটকল অফিসার আসিফ আহমেদ।

Posted ২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.