নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
নিউইয়র্ক সিটিতে বর্তমান নিয়ম হচ্ছে যিনি বাড়িভাড়া নেয়ার জন্য কোনো রিয়েল এস্টেট ব্রোকারের শরণাপন্ন হবেন তাকে ব্রোকার ফিস পে করতে হবে। এক্ষেত্রে কোনো সীমা নেই। ব্রোকার যা দাবি করবে ভাড়া নিতে আগ্রহী ব্যক্তিকে তাই পে করতে হবে। অর্থাৎ আইনটি একতরফা।
সকল দায়ভার বহন করতে হয় ভাড়াটিয়াকে। এক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হয় রিয়েল এস্টেট ব্রোকার আর স্বস্থিতে থাকে বাড়িওয়ালা। নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান চি অসি এই ব্রোকার ফিস বিষয়ক নিয়মকানুনন বদলানোর লক্ষ্যে একটি বিল প্রণয়ন করেছেন।
এই বিলের কো-স্পন্সর ২৫জন কাউন্সিল সদস্য। ফলে বিলটি পাশ হওয়া নিশ্চিত। ফেয়ার এ্যাক্ট নামের বিলটিতে বলা হয়েছে কেবলমাত্র ছাড়া ভাড়া নিতে আগ্রহীদের ব্রোকার ফিস পে করার চাপে না রেখে ভাড়া নিতে আগ্রহী ভাড়াটিয়া এবং ভাড়া দিতে আগ্রহী বাড়ির মালিক যে পক্ষ ব্রোকারকে হায়ার করবে ভাড়া দেয়া এবং ভাড়া নেয়ার জন্য তাকেই ব্রোকার ফিস পে করতে হবে। কিন্তু রিয়েল এস্টেট বোর্ড অব নিউইয়র্ক এই বিলটির বিরুদ্ধে আগেই সোচ্চার।
তারা নিউইয়র্কের শত শত ল্যান্ডলর্ড ও ব্রোকার ফার্মের প্রতিনিধিত্ব করে। তাদের ভাষা হলো এই বিলটি ভাড়াটিয়া ও ব্রোকার দু’জনের জন্যই ক্ষতিকর। তবে এর কার্যকারিতা ও সুবিধা-অসুবিধা অনুধাবন করতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।
Posted ৩:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh