বাংলাদেশ ডেস্ক | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত
প্রেসিডেন্টের ক্ষমতায় থাকাকালে ফৌজদারি অপরাধ থেকে দায়মুক্তি পাবেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অনলাইন বিবিসি বলছে, তার পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছিল, তিনি যেহেতু ২০২১ সালের ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার সময় প্রেসিডেন্ট ছিলেন, ফলে ওই ঘটনায় তার বিরুদ্ধে যে বিচার চলছে তা থেকে তিনি দায়মুক্তি পাবেন। তার এ আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তবে ক্যাপিটল হিলে তার অনুসারীদের হামলার এই মামলা অন্য এক ফেডারেল আদালত অনির্দিষ্টকালের জন্য আগেই বিলম্বিত করেছে। ফলে ৪ঠা মার্চ এই মামলার যে বিচারকাজ ওয়াশিংটন ডিসিতে হওয়ার কথা ছিল, সেই তারিখটি আপাতত ফেডারেল কোর্টের ক্যালেন্ডার থেকে মুছে ফেলা হয়েছে। তবে ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতেই হবে। কিন্তু কবে তা শুরু হবে তা নির্দিষ্ট নয়। সাবেক ফেডারেল প্রসিকিউটর নিয়ামা রাহমানির মতে, এর মধ্য দিয়ে সাবেক এই প্রেসিডেন্ট বিচারবিভাগের চোখে ধুলো দিতে পেরেছেন। তার মতে, বিচারকাজ নভেম্বরের নির্বাচনের পর পর্যন্ত বিলম্ব করতে পারলে তা ট্রাম্পের স্বার্থে যাবে। যদি এ সময়ের মধ্যে ট্রাম্প হোয়াইট হাউসের জন্য নির্বাচিত হন, তাহলে ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টকে আর বিচার করা যাবে না।
তাই বিচারকাজ বিলম্বিত করাটাই যদি এখন লক্ষ্য হয় তাহলে ট্রাম্পের আইনজীবী টিম এখন অল্প কিছু পদক্ষেপ নিতে পারেন। তারা ওয়াশিংটন ডিসির সার্কিট কোর্ট অব আপ্রিলের ১১ জন বিচারকের পূর্ণাঙ্গ প্যানেলের কাছে এই মামলার রিভিউ এবং মামলাটি পুনর্বিবেচনার অনুরোধ করতে পারেন।
Posted ৯:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh