রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিনিয়োগে প্রাধান্য দেওয়া হয়েছে : এরিক অ্যাডামস

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

বিনিয়োগে প্রাধান্য দেওয়া হয়েছে : এরিক অ্যাডামস

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, সিটির বাজেটের মধ্য দিয়ে আমাদের মূল্যবোধের প্রতিফলন ঘটে এবং আমার প্রশাসন বাজেট বিনিয়োগের ক্ষেত্রে শ্রমজীবী মানুষের প্রয়োজনকে সর্বাগ্রে স্থান দিয়েছে। এ বছর আমরা অনেক তাৎপর্যপূণ আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং আগামী বছর নিউইয়র্কারদের সার্বিক কল্যাণ সাধন ও আমার প্রশাসন এমন একটি বাজেট প্রস্তাব গ্রহণ করেছে, যা শ্রমজীবী মানুষের এজন্ডা এগিয়ে নিতে সহায়ক হবে।

২০২৪ অর্থবছরের জন্য আমাদের বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় ১০৭ বিলিয়ন ডলার। আমাদের সকল বিভাগের চাহিদা অনুযায়ী বরাদ্দ রাখার অতিরিক্ত যে ব্যয় হবে, মতা হচ্ছে রাজনৈতিক আশ্রয়প্রার্থী ইমিগ্রান্টদের জন্য, যারা গতবছরের মে মাস থেকে টেক্সাস সীমান্ত অতিক্রম করেছে এবং সেখানকার গভর্নর তার একতরফা সিদ্ধান্তে আমাদের এই ‘স্যাঙ্কচ্যুয়ারি সিটি’ খ্যাত নিউইয়র্কে পাঠিয়ে দিয়েছেন। গত এক বছরে তাদের সংখ্যা ৬০ হাজার অতিক্রম করেছে এবং তাদের আশ্রয়, খাদ্য,বস্ত্র ও চিকিৎসা ব্যয় ছাড়াও এসাইলাম আবেদন করতে সহায়তার করতে সিটির বিপুল অর্থ ব্যয় করতে হয়েছে। আগামী বছর তাদের জন্য ৪.৭ বিলিয়ন ডলার ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।

মেয়র তার অপ-এড নিবন্ধে বলেছেন যে, আমরা জানি না যে আগামীকাল আমাদের কোন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সেজন্য আমরা ২০২৪ সালের বাজেটে ৮ বিলিয়ন ডলার সংরক্ষিত খাতে রেখেছি, যাতে আর্থিক সঙ্কটের কারণে আমাদের কোনো কাজ বা কোনো উদ্যোগ স্থবির হয়ে না পড়ে এবং আমরা যেকোনো দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হই। আমরা যেহেতু আমাদের সিটির ভবিষ্যৎ নির্মাণ করতে প্রস্তুত, সেজন্য আমাদের প্রয়োজন বিকাশ ও অগ্রগতির ধারা ধরে রাখা। সেজন্যই এই আমরা বাজেটে আমাদের ঐতিহাসিক বিনিয়োগকে রক্ষা ও নির্মাণ করতে বদ্ধপরিকর। তিনি বলেন, আমরা আমাদের তরুণদের পেশাজীবনের পথ সৃষ্টি করতে সামার জবের ব্যবস্থা রেখেছি, জননিরাপত্তার বিষয়টিকে অধিকতর গুরুত্ব প্রদান করা হয়েছে। তাছাড়া আমরা মানসিক স্বাস্থ্যসেবার আওতা সম্প্রসারণ করেছি এবং স্থায়ী আবাসনের প্রয়োজনীয়তাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা গত বছর অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য প্রচুর অর্থ বরাদ্দ করার মাধ্যমে স্বল্প আয়ের পরিবারগুলোর আবাসের অধিকার রক্ষায় আমাদের প্রতিশ্রুতি রক্ষায় অবিচল ছিলাম এবং আগামী বাজেটেও এর কোনো ব্যত্যয় ঘটেনি।

তিনি আরো বলেন. সিটি কাউন্সিল বাজেট প্রণয়নে সিটি কাউন্সিল আমার প্রশাসনে অংশীদারিত্বের যে ভূমিকা রেখেছে, আমি সেজন্য তাদের ধন্যবাদ জানাই। তাদের সতর্ক বাজেট পরামর্শে আমরা সিটির লাইব্রেরিগুলোর সংস্কার ও গ্রন্থ সংগ্রহে সর্বমোট ৩৬ মিলিয়ন ডলার বরাদ্দ রাখতে সক্ষম হয়েছি। আমরা প্রাক-শৈশব শিক্ষার আওথা সম্প্রসারন করতে ১৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছি। শ্রমজীবী শ্রেনির নিউইয়র্কারদের অভিযোগ হলো যে, তাদের পে-চেকের অর্থ আরো বেশি পরিমাণে কাটা হচ্ছে, সেজন্য আমরা আমাদের ফেয়ার ফেয়ারস প্রোগ্রামের আওতা সম্প্রসারণ করে তাদেরকে কম ভাড়ায় গণপরিবহনের যাতায়াত নিশ্চিত করা হয়েছে, যাতে যারা কম ভাড়ার সুবিধা লাভের যোগ্য, তারা এই সুবিধা গ্রহন করতে পারেন।

Posted ৩:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.