বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
সভ্যতার বিবর্তনে আদিকাল থেকেই ইমিগ্রেশন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে। বৈরী আবহাওয়া, দুর্যোগ, যুদ্ধবিগ্রহ, রাজনৈতিক সংঘাত সহ নানা কারণে তা অব্যাহত রয়েছে। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি সাধন ও উপরোক্ত কারণের জন্য ইমিগ্রান্টরা নিজ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চান। সে ক্ষেত্রে অনেক বাংলাদেশি ইমিগ্রান্ট হয়েছেন।
কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ায় আবেদন করতে পারেন না বলে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েও অনেকে সহজে গ্রিনকার্ড বা নাগরিকত্ব পান না। তবে সেক্ষেত্রে বাংলাদেশিদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য আইনি সেবাদাতা প্রতিষ্ঠান গেহি এন্ড অ্যাসোসিয়েট। এই প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে প্রতিবছর বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য ইমিগ্রেশন প্রত্যাশী যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড লাভ করছেন।

গেহি এন্ড অ্যাসোসিয়েট যুক্তরাষ্ট্রের একটি বিশ্বস্ত ও স্বনামধন্য আইনি সেবা দাতা প্রতিষ্ঠান। যেটি ইমিগ্রেশন, ব্যাংক্র্যাপসি, ক্রেডিট কার্ড মেটার, ডিভোর্স, সিটিজেনশিপ, চাইল্ড কাস্টডি, চাইল্ড সাপোর্ট অর্ডার অব প্রোটেকশন ও সব ধরনের ভিসা এবং ফিয়ানসি ভিসা প্রসেসিং সেবা তুলনামূলক কম ফি’তে দিয়ে থাকে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ওজোন পার্কের লিভারটি অ্যাভিনিউ ও জামাইকা অ্যাভিনিউতে প্রতিষ্ঠানটির অফিস রয়েছে। বাংলাদেশি কমিউনিটি ছাড়াও দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা; ভারতীয় উপমহাদেশের ভারত, পাকিস্তান, তিব্বত, নেপালের কমিউনিটির কাছে প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।
গেহি এন্ড অ্যাসোসিয়েটের কর্নধার নরেশ গেহি জানান, রাজনৈতিক সংঘাত, ব্যাংক্র্যাপসি, বর্ডার ক্রসসহ বিভিন্ন সমস্যা নিয়ে যারা যুক্তরাষ্ট্রে আসেন, আমরা তাদের গ্রিনকার্ডের জন্য সহায়তা করে থাকি৷ ব্যবসায়িক কারণে দেউলিয়া হয়ে যাওয়া, ঋণ খেলাপি, রাজনৈতিক সংঘাতের কারণে যারা এসাইলাম আবেদন করেন, আমরা তাদের গ্রিনকার্ড লাভে সহায়তা করে থাকি।
গ্রিনকার্ডের জন্য আবেদন করা অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটলে এক্ষেত্রেও আমাদের প্রতিষ্ঠান গ্রিনকার্ড লাভে যাবতীয় সহযোগিতা করে থাকে। এছাড়া বর্ডার ক্রস করে যারা যুক্তরাষ্ট্রে আসেন, যারা ইংরেজি জানেন না, যাদের বয়স ৬০ এর কাছাকাছি তাদের গ্রিনকার্ড লাভে আমরা সহযোগিতা করি।
নরেশ গেহি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটি তো বটেই, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা; ভারতীয় উপমহাদেশের ভারত, পাকিস্তান, তিব্বত, নেপালের কমিউনিটির অসংখ্য মানুষ গ্রিনকার্ড লাভ করেছে।
Posted ৬:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh