শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ব্রাজিলের সৈকতে লেডি গাগার কনসার্ট ঘিরে জনস্রোত

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৫ মে ২০২৫

ব্রাজিলের সৈকতে লেডি গাগার কনসার্ট ঘিরে জনস্রোত

ছবি : সংগৃহীত

ব্রাজিলের বিখ্যাত কোপাকাবানা সমুদ্রসৈকতে গত বছর ঝড় তুলেছিলেন ম্যাডোনা। তখন ব্রাজিলের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, নিখরচার এই কনসার্ট দেখতে এসেছিলেন ১৬ লাখের বেশি দর্শক! যা একক শিল্পীর কনসার্টে দর্শক উপস্থিতির দিক থেকে সর্বকালের সবচেয়ে বড় কনসার্ট।

এবার রিও ডি জেনিরোবাসী দেখলেন “গাগা-ঝড়”। এই কনসার্টকে ঘিরে শনিবার সকাল থেকেই রিও ডি জেনেইরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতে ভিড় জমাতে থাকেন তার অনুরাগীরা। যুক্তরাষ্ট্রের পপ তারকা লেডি গাগার একক বিনামূল্যের এই কনসার্ট ঘিরে থাকে বাড়তি নিরাপত্তাও।

রিও ডি জেনেইরো থেকে এএফপি জানিয়েছে, বৃহৎ এই কনসার্ট ঘিরে মোতায়েন করা হয় পাঁচ হাজার পুলিশ সদস্য, ড্রোন, নজরদারি ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা।

এদিকে, ভোর থেকেই লাইনে দাঁড়াতে শুরু করেন “লিটল মনস্টার” নামে পরিচিত গাগার ভক্তরা। সমুদ্রসৈকতে প্রবেশের আগে ভক্তদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পার হতে হয় মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে।

স্থানীয় প্রশাসনের ধারণা, লেডি গাগার এই কনসার্ট ঘিরে অন্তত ১৬ লাখ মানুষের সমাগম হয়েছে। যার প্রভাবে স্থানীয় অর্থনীতিতে আনুমানিক ১০ কোটি ডলার (প্রায় ১,১৬০ কোটি টাকা) লেনদেন হয়েছে। যা গত বছর ম্যাডোনার বিনামূল্যের কনসার্টের তুলনায় প্রায় ৩০% বেশি।

শনিবারের এই কনসার্ট মূলত গাগার অষ্টম অ্যালবাম “মেহেম”-এর প্রচার কার্যক্রমের অংশ। অ্যালবামটির “আব্রাকাডাব্রা” ও “ডাই উইথ অ্যা স্মাইল” শিরোনামের গানগুলো ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্মে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ব্রুনো মার্সের সঙ্গে করা “ডাই উইথ অ্যা স্মাইল” গাগাকে এনে দিয়েছে তার ১৪তম গ্র্যামি পুরস্কার।

লেডি গাগা ২০১২ সালের পর আর ব্রাজিল সফর করেননি। ২০১৭ সালে “রক ইন রিও” উৎসবে তার পারফর্ম করার কথা থাকলেও স্বাস্থ্যগত কারণে তা বাতিল হয়ে যায়।

Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.