Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মাশরাফির জন্য দরজা খোলা রাখছে বিসিবি

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

মাশরাফির জন্য দরজা খোলা রাখছে বিসিবি

ছবি : সংগৃহীত

মাশরাফি মুর্তজার জন্য বোর্ডের দরজা খোলা রয়েছে। বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ। এদিকে বিসিবিতে সংকট চলছে। গত অক্টোবরে বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটি কাজ শুরু করেছে। এরই মাঝে পদত্যাগ করেছেন দুই পরিচালক ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ফিরছেন না। তার অনুপস্থিতি জন্ম দিচ্ছে নানা জল্পনার।

এসব নেতিবাচক ঘটনা বিসিবির কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে, এ কথা যদিও মানতে রাজি নন ফারুক। বৃহস্পতিবার মিরপুরে তিনি বলেন, ‘কারও সরে দাঁড়ানো তার ব্যক্তিগত ব্যাপার। বোর্ডে ২৫ জন পরিচালক। ভালো হতো যদি তারা থাকতেন। তবে ওই দুজন না থাকলেও আমার মনে হয় না যে, বোর্ডের কাজ থেমে থাকবে। যেমন চলছে তেমনি চলবে।’

বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি মুর্তজার অবদান অনস্বীকার্য, এ কথা উল্লেখ করে ফারুক বলেন, ‘কোনো আইনি ইস্যু বাধা হয়ে না দাঁড়ালে বোর্ডে পরিচালক হিসাবে আসতে পারেন মাশরাফি।’ তিনি যোগ করেন, ‘আমি আসলে ঠিক জানি না মাশরাফির কোনো আইনি বিষয় রয়েছে কিনা। তবে অধিনায়ক হিসাবে সে যা করেছেন, তা সবারই জানা। বাংলাদেশ ক্রিকেটে তার অবদান কোনোদিন ভোলা যাবে না।

Posted ১০:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.