বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মাশরাফি-সাকিবের ফেরা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মাশরাফি-সাকিবের ফেরা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারলে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা দুজনকেই আবার ক্রিকেটে স্বাগত জানানো হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পল্লবী বিদ্যানিকেতনে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সম্প্রতি বোর্ড সভার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের ফেরার প্রসঙ্গ আনুষ্ঠানিকভাবে তোলে। এমনকি আগামী ১১ মার্চ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজেও তাকে দেখা যেতে পারে বলে আভাস মিলছে।

প্রতিমন্ত্রী বলেন, সাকিব ও মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি মানুষের ভালোবাসা এবং ক্রিকেটের প্রতি আকর্ষণ আমি নিজে দেখেছি। তবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, তা রাষ্ট্রের বিষয়।

এসব মামলার ক্ষেত্রে আইন অনুযায়ী আইনজীবীর মাধ্যমে পদক্ষেপ নিতে হবে বলেও জানান তিনি।

দুজনের ফেরা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একজন ক্রীড়াবিদ হিসেবে আমার বিশ্বাস, তারা আইন মেনে নিজেদের আইনজীবীর মাধ্যমে বিষয়গুলো মোকাবিলা করবেন। যদি আইনি প্রক্রিয়া শেষ করে নিজেদের নির্দোষ প্রমাণ করে মাঠে ফেরার পরিস্থিতি তৈরি করতে পারেন, তাহলে আমি তাদের স্বাগত জানাব। এ বিষয়ে আমরা শতভাগ নমনীয় থাকব।

দেশের ক্রিকেটের অন্যতম দুই বড় তারকা মাশরাফি ও সাকিব বর্তমানে নিভৃতে সময় কাটাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কার্যত দেশের ক্রিকেটে অনিশ্চয়তায় পড়েন সাবেক এই দুই অধিনায়ক।

২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল-সবুজের জার্সিতে তাকে দেখা যায়নি। মামলা থাকার কারণে দেশেও আসেননি তিনি।

অন্যদিকে, ২০২৪ সালের আগস্টের পর থেকে জনসম্মুখে দেখা যায়নি মাশরাফি বিন মুর্তজাকেও।

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.