রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৭ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপিত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ১৬ জুন বাংলাদেশিদের ব্যবস্থাপনায় আড়াই শতাধিকসহ চার সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। খোলা মাঠে ঈদুল আজহার জামাতে নারী-পুরুষ ও শিশু-কিশোরদের ঢল নেমেছিল। নামাজের পর নিকটস্থ পশু খামারে গিয়ে পছন্দের গরু, খাসী, ভেড়া, উট, দুম্বা কিনে দলবেঁধে খোলা মাঠে কুরবানিও করেন অনেকে। প্রতিটি ঈদ জামাতেই বিশেষ মোনাজাতে ফিলিস্তিনিদের জন্যে দোয়া করা হয় এবং ইসরায়েলের বর্বরতার নিন্দা জানানো হয়। অপরদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাইডেন প্রশাসন এবং আমেরিকার জনগণের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

ব্লিনকেন বলেছেন, এ বছর এমন এক সময়ে ঈদ উদযাপিত হচ্ছে যখন অনেক মুসলমান গভীর বেদনা আর কষ্টের মধ্যে আছেন। যারা এমন অন্যায়-অবিচার, দমন-পীড়ন আর সংঘাতের মুখে পড়ছেন, সেই সাথে যারা ঘৃণা-বিদ্বেষ-সহিংসতা আর ইসলাম ফোবিয়ার কারণে জঘন্য আচরণের শিকার; তাদের কথাও স্মরণ করছি। সহমর্মিতা জ্ঞাপণ করছি সকলের প্রতি। মানবতার জন্য আদর্শের মহিমায় উজ্জীবিত হয়ে ত্যাগ স্বীকারকারী মুসলমানদের সাথে আমিও আশা করছি সুন্দর এবং নিরাপদ একটি ভবিষ্যতের। সারা বিশ্বকে আরও উন্নতি ও সমৃদ্ধি প্রদানে মুসলিম আমেরিকানদের বলিষ্ঠ নেতৃত্বের কথা আমি স্বীকার করছি এবং আমরা শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আরো কাজের অঙ্গীকার করছি যাতে সকলেই মুক্ত জীবন এবং সম্ভাবনাকে আনন্দচিত্তে উদযাপন করতে পারি। ঈদ মুবারক।

এবারও নিউইয়র্ক অঞ্চলের প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার, এস্টোরিয়াস্থ আল আমিন মসজিদ, ব্রঙ্কসের পার্কচেস্টা মসজিদ, ব্রুকলিনে বায়তুল জান্নাহ মসজিদ ও বাংলাদেশ মুসলিম সেন্টার, ওজোনপার্কে আল আমান মসজিদ, নিউজার্সির প্যাটারসন, আটলান্টিক সিটি, ফিলাডেলিফিয়া, ডেট্রয়েট, শিকাগো, আটলান্টা, ফ্লোরিডা, লসএঞ্জেলেস, ডালাস, হিউস্টন, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড প্রভৃতি স্থানে।

এছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ১৬ জুন উদ্‌যাপন হয়েছে পবিত্র ঈদুল আজহা। বিশ্বজুড়ে মুসলমানরা পশু কোরবানির মধ্যদিয়ে ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন। প্রতি বছর আরবি মাস জিলহজ মাসে ঈদুল আজহা উদ্‌যাপন করা হয়ে থাকে। এ মাসে সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসল্লিরা হজ পালন করেন। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্যদিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে কোরবানির ঈদ উদ্‌যাপন করেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, কুয়েত, ওমান ও ইরাকে রবিবার ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে।

Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ জুন ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.