রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে টিকটক বন্ধে বিল পাস

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২২ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে টিকটক বন্ধে বিল পাস

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হয়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে টিকটক অ্যাপ বন্ধে একটি বিল পাস হয়েছে। গত ২০ এপ্রিল এ অ্যাপের মালিকানা হস্তান্তর, অন্যথায় নিষিদ্ধের বিধান রেখে বিলটি পাস করা হয়। এই অ্যাপের মালিক চীনের কোম্পানি বাইটড্যান্স। তরুণদের ভেতর টিকটকের জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তাদের অভিযোগ, অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীদের ওপর নজরদারির সুযোগ পাবে চীন। শুধু যুক্তরাষ্ট্রেই টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, টিকটক বেইজিংয়ের অধীনস্থ এবং তাদের প্রচারণার একটি মাধ্যম। অবশ্য এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন ও টিকটক কোম্পানি। যুক্তরাষ্ট্রের বাজারে কোনো কোম্পানির কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করে নেওয়া বিরল এই বিল আগামী সপ্তাহে ভোটাভুটির জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হবে। শনিবার দ্বি-দলীয় সমর্থন পাওয়া বিলটি ৩৬০-৫৮ ভোটের বড় ব্যবধানে পাস হয়।

এদিকে শনিবার প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার পরপরই আপত্তি জানিয়েছে টিকটক। এক বিবৃতিতে এই বিলকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে কোম্পানিটি বলেছে, এতে মতপ্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হবে।

Posted ৩:৩৯ অপরাহ্ণ | সোমবার, ২২ এপ্রিল ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.