রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস

আজ যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে জাতীয়, আঞ্চলিক এবং পারিবারিক ও সামাজিক পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে আমেরিকায় সরকারি ছুটি শুরু হয়েছে ১ জুলাই শনিবার থেকে এবং তা চলবে ৫ জুলাই বুধবার পর্যন্ত। প্রেসিডেন্ট জো বাইডেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ উপলক্ষে ১ জুলাই সাউথ ক্যারোলিনার পিকেন্স সিটিতে বড় ধরনের সমাবেশ থেকে ঘোষণা দিয়েছেন যে, প্রায় আড়াই শ বছরের পুরনো হলেও এবারের স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার হবে আমেরিকার সত্যিকারের স্বাধীনতা অর্জন করার।

কারণ, জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে ক্ষত-বিক্ষত করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন দিবসটি অতিবাহিত করবেন হোয়াইট হাউসে বিশিষ্টজনদের সঙ্গে। ওয়াশিংটন ডিসিতে জাতীয় স্মৃতিসৌধের সামনে আতশবাজিও তিনি প্রত্যক্ষ করবেন হোয়াইট হাউস থেকেই। এদিকে, নিউইয়র্ক সিটিতে ৫০ বছরের ন্যায় এবারই আজ সন্ধ্যায় জমকালো আতশবাজি অনুষ্ঠিত হবে।

৪০ লাখের বেশি মানুষ এবারও ইস্ট রিভারের চারটি বার্জ থেকে চোখ ধাধানো এই আতশবাজি প্রত্যক্ষ করবেন বলে আয়োজক বাণিজ্যিক সংস্থা ‘ম্যাসি’র পক্ষ থেকে জানানো হয়েছে। এর বাইরে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আটলান্টিক সিটিসহ বিভিন্ন সিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রবাসী বাংলাদেশিরাও পারিবারিক এবং সামাজিকভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছেন নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, বস্টন, মায়ামি, লসএঞ্জেলেস, শিকাগো, টেক্সাসসহ বিভিন্ন সিটিতে।

Posted ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.