শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্র থেকে ১৬০টি বিমান কিনবে কাতার

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে ১৬০টি বিমান কিনবে কাতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ১৬০টি বিমান কিনবে কাতার এয়ারওয়েজ। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এএফপির প্রতিবেদন সূত্রে জানা গেছে, ১৪ মে (বুধবার) কাতারের রাজধানী দোহায় দু’দেশের মধ্যে এমন একটি চুক্তি সই হয়েছে।

বিমানগুলোর মোট মূল্য ২০০ বিলিয়ন ডলারেরও বেশি। ডোনাল্ড ট্রাম্প একে বোয়িং-এর ইতিহাসে ‘সবচেয়ে বড় অর্ডার’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘এটা অসাধারণ। এটাই রেকর্ড।’

চুক্তি স্বাক্ষরের সময় কাতারের আমিরের সঙ্গে দুই ঘণ্টার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত কয়েকটি চুক্তিও স্বাক্ষরিত হয়।

প্রসঙ্গত, কাতার সফর ছিল ট্রাম্পের উপসাগরীয় অঞ্চলের সফরের দ্বিতীয় ধাপ। এর আগে তিনি সৌদি আরবে সফর করেছেন। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে ট্রাম্প তার চার দিনের সফর শেষ করবেন।

Posted ১২:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.