রবিবার, ২৮ জুন ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান : মামুনুল হক

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   রবিবার, ২৮ জুন ২০২৬

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান : মামুনুল হক

১১ দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগ আয়োজিত সমাবেশে মামুনুল হকসহ অতিথিরা।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ১৫ বছর বিএনপির নেতৃত্বের ব্যর্থতার কারণে এদেশের যুবকরা প্রাণ দিয়েছে। মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে ২০১৩ সালের শাপলা চত্বরে, আল্লামা সাঈদীকে ঘিরে আন্দোলনে এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে। সেই রক্তের সাগর পেরিয়েই ৫ আগস্ট বাংলার মানুষ নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে। কৃষক কার্ড আর ফ্যামিলি কার্ড দিয়ে দেশের ৭০ ভাগ মানুষের ভোটের রায় নিয়ে ছিনিমিনি খেললে, যে পথে গেছেন শেখ হাসিনা, সেইপথে যাবেন তারেক রহমানও।

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে ২৭ জুন (শনিবার) বিকালে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ১১ দলীয় ঐক্য ময়মনসিংহ বিভাগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বত্তৃদ্ধতায় তিনি একথা বলেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুহাম্মদ মামুনুল হক।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলের স্থানীয় ও অন্য নেতারা।

প্রধান অতিথি আরও বলেন, ৭০ ভাগ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটেছে গণভোটে। এই রায় শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। বর্তমান সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, তাহলে আমরা রাজপথে নামব, মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরব। বাংলার মানুষের অধিকার আদায়ে যে কোনো কঠিন পথ অবলম্বনে কুণ্ঠিত হব না।

জুলাই সনদ প্রসঙ্গে মামুনুল হক অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবে একমত হয়েছিল, বিএনপি অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির সঙ্গে সমঝোতা করে তা নষ্ট করেছে।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারিয়েছে। তা না হলে আমরা ১৮০টি সিট নিয়ে সংসদে যেতাম। দেশের রাজনীতিকে স্থিতিশীল করে এবং রাজনৈতিক সংঘাত-দুর্নীতি-বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়তে আমরা নির্বাচনের ফল মেনে নিয়েছি। আজ গণভোটের রায় কার্যকর না করলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে।

তিনি বলেন, গণভোটে মানুষ সরাসরি ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছেন। রক্তাক্ত জুলাই সনদে ওয়াদা দিয়েছিলেন বলেই মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, জামায়াত, ১১ দলকেও ভোট দিয়েছে। আপনাদের এমপিরা জনগণের দেওয়া ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এজন্য জনগণ আপনাদের ভোট দেয়নি।

বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশ পরিচালনায় বিএনপি বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গণহত্যার ব্যাপারে তাদের কোনো কার্যকর পদক্ষেপ নেই। তেল বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয দ্রব্যের মূল্য বাড়িয়েছে।

তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী চীন ও মালয়েশিয়া গিয়ে দেশের জন্য কি নিয়ে এসেছেন, দেশের মানুষকে তা জানাতে পারছেন না।

Posted ৯:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2261 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.