Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রাজনীতি নিয়ে কথা ঘুরালেন সাকিব, ‘মনযোগ শুধুই ক্রিকেটে’

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

রাজনীতি নিয়ে কথা ঘুরালেন সাকিব, ‘মনযোগ শুধুই ক্রিকেটে’

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

মাঠের পারফরম্যান্সের চেয়েও মাঠের বাইরের কর্মকাণ্ড এবং বক্তব্য দিয়ে বারবার আলোচনায় আসাই যেন সাকিব আল হাসানের সহজাত প্রবৃত্তি। সম্প্রতি রাজনীতি ও ক্রিকেট নিয়ে সাকিবের একটি সাক্ষাৎকার এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ঘিরে নতুন করে সরগরম ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গন।

একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজনীতি ও ক্রিকেটের তুলনা করতে গিয়ে সাকিব আল হাসান মন্তব্য করেন, “রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট।” তিনি আরও যোগ করেন যে, যেহেতু বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সেভাবে নেই, তাই তিনি আপাতত ক্রিকেটে মনোনিবেশ করছেন। তবে সুযোগ এলে এবং দলের কার্যক্রম শুরু হলে তিনি আবারও রাজনীতিতে ফেরার ইচ্ছা পোষণ করেন। মানুষের জন্য বড় পরিসরে কাজ করার প্ল্যাটফর্ম হিসেবে রাজনীতিকে তিনি এখনো ইতিবাচকভাবে দেখছেন বলে জানান।

ফেসবুক পোস্টে সুরবদল

সাক্ষাৎকারের সেই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা ও আলোচনা। এর প্রেক্ষিতে সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন এই অলরাউন্ডার।

ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন:”সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে।

তিনি আরও জানান যে, ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চটা উজাড় করে দিতে চান তিনি। রাজনীতি প্রসঙ্গে কিছুটা কৌশলী অবস্থান নিয়ে সাকিব বলেন, দেশের উন্নয়নে অবদান রাখা মানেই যে শুধু রাজনীতি করতে হবে, তা নয়। তবে রাজনীতির মাধ্যমে কাজ করা অনেক বেশি সহজ হয় বলে তিনি মনে করেন।’

রাজনীতি নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সাকিব তার পোস্টে আরও যোগ করেন, লাল-সবুজের জার্সি গায়ে হাসিমুখে ক্রিকেট ক্যারিয়ার শেষ করাই এখন তার একমাত্র লক্ষ্য। এই যাত্রায় তিনি দেশবাসীর দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

Posted ৮:০০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.