বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, “শিক্ষালাভের সুযোগ বঞ্চিত নিউইয়র্ক সিটির প্রথম মেয়র হিসেবে আমি জানি যে, স্কুলে ভালো করা এবং শিক্ষাক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা না পাওয়া কেমন হতে পারে। আমার ক্ষেত্রে স্কুল কঠিন এক জায়গা ছিল। শিক্ষক আমাকে ডাকলে আমি ভয় পেতাম এবং এ নিয়ে আমার সহপাঠীরা আমাকে নিয়ে হাসিমস্করা করতো। আমি জানি, স্কুল আমাদের শিশুদের জন্য উজ্জ্বল এক সূচনা এবং সাহসী ভবিষ্যতের জন্য স্কুলে তাদের সহায়তা পাওয়া কতটা গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, এসব কারণে সিটির বর্তমান প্রশাসন সিটের শিক্ষা ব্যবস্থায় শিশুদের এগিয়ে নেয়ার পথে যেসব সমস্যা রয়েছে সেগুলো কাটিয়ে উঠার জন্য যা যা প্রয়োজন, তা বাস্তবায়নের জন্য বিনিয়োগ করার মধ্য দিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করছে, যা আমাদের সকল ছাত্রকে তাদের পরীক্ষার ফলাফল ভালো করতে সাহয়ক হয়। তিনি বলেন, আমরা চাই না যে, আমাদের সন্তানরা পিছিয়ে পড়ুক। কারণ তারা ভিন্নভাবে শিখেছে। আমরা চাই তারা আগে থেকে শুরু করুক। এ সপ্তাহে আমরা দুটি বড় উদ্যোগ নিয়েছি এবং আরেকটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চাইছি: “ঘণঈ ঝড়ষাবং” নামে বিশেষ শিক্ষার জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং একটি নতুন ম্যাথ পাঠ্যক্রম।
মেয়র এরিক অ্যাডামস বলেন, “ঘণঈ ঝড়ষাবং” হলো সকল শিক্ষার্থীর জন্য ম্যাথকে আরও সহজ করতে সিটিব্যাপী একটি প্রধান উদ্যোগ এবং এ উদ্যোগ তারা স্কুলে যাক অথবা বাড়িতে থাকুক এবং যে ভাষায়ই কথা বলুক না কেন সবার ক্ষেত্রে সমভাবে উপকারী। এই নতুন কর্মসূচিটি কীভাবে স্কুলে অ্যালজেবরা পড়ানো হয়, সেক্ষেত্রে বিপ্লব ঘটাবে এবং নিশ্চিত করবে যে আমাদের সকল শিক্ষার্থীর মৌলিক ম্যাথ দক্ষত্ ারয়েছে এবং প্রতিটি স্তরে ম্যাথে পারদর্শী হয়ে উঠতে উৎসাহিত করা হচ্ছে।
তিনি বলেন, এছাড়া আমরা “ডিভিশন অফ ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকসেসিবল লার্নিং (উওঅখ) কর্মসূচি তৈরি করছি, যার নেতৃত্বে থাকবেন ‘ইনক্লুসিভ এবং অ্যাক্সেসিবল লার্নিং’ এর জন্য একজন নতুন ডেপুটি চ্যান্সেলর, যার নাম ক্রিস্টিনা ফোটি। এই নতুন বিভাগ ৭৫০ মিলিয়ন ডলারের বাজেট পাবে এবং ১,৩০০ জন কর্মীকে কাজে লাগাবে বহুভাষাভাষী শিক্ষার্থী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা করার জন্য, যাতে প্রতিটি শিক্ষার্থী তাদের ফলপ্রসূ কর্মজীবন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রস্তুত হতে পারে। তারা কোন প্রেক্ষাপট থেকে এসেছে তা কোনো বিবেচ্য বিষয় হবে না।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh