রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সাবওয়ে অপরাধ কমায় গভর্নর হকুল ও মেয়র অ্যাডামসের সন্তোষ প্রকাশ

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

সাবওয়ে অপরাধ কমায় গভর্নর হকুল ও মেয়র অ্যাডামসের সন্তোষ প্রকাশ

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস, নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি সি হকুল, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) এর কমিশনার এডওয়ার্ড এ ক্যাবান এবং মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) চেয়ারম্যান ও সিইও জানো লিবার গত মঙ্গলবার এনওয়াইপিডি’র অপরাধ বিষয়ক পরিসংখ্যানে সাবওয়েতে অপরাধ হ্রাসের সূচক দেখে আনন্দ প্রকাশ করেছেন। এ পরিসংখ্যান অনুযায়ী সিটির সামগ্রিক গণপরিবহন অপরাধ গত বছরের একই সময়ের তুলনায় গত সপ্তাহে ৪৪.৪ শতাংশ কমেছে এবং সাবওয়ে আরও নিরাপদ হয়েছে।

গত বছরের একই সময়ের তুলনায় গত চার সপ্তাহে ২৬.৬ শতাংশ কম এবং ২০২৩ সালের তুলনায় এখন পর্যন্ত ৭.৮ শতাংশ কমেছে।মেয়র অ্যাডামস বলেছেন, আমাদের গণপরিবহন ব্যবস্থা সিটির প্রাণ এবং নিউইয়র্কবাসীদের জন্য সাবওয়ে নিরাপদ রাখা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ হল যে নিউইয়র্ক যেহেতু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সিটি, এ সিটিকে নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় সবকিছু করা আমাদের কর্তব্য। তিনি বলেন, আজ, এটা পরিষ্কার যে আমাদের প্রচেষ্টা সুফল বয়ে এনেছে।

আমাদের সাবওয়ে আরও নিরাপদ হয়ে উঠছে। আমরা গত ফেব্রুয়ারি মাসে সাবওয়ের নিরাপত্তার জন্য অতিরিক্ত ১,০০০ এর বেশি পুলিশ অফিসার মোতায়েন করেছি। এর ফলে আমরা সামগ্রিকভাবে সাবওয়ের অপরাধ টানা পাঁচ মাস ধরে ধারাবাহিকভাবে হ্রাস করতে সক্ষম হয়েছি এবং চলতি জুলাই মাসের অপরাধ সূচক নিম্নগামী রয়েছে। করোনা মহামারীর সময় ছাড়া আমাদের গণপরিবহন ব্যবস্থা ১৪ বছরের মধ্যে সবচেয়ে নিরাপদ। রেকর্ডকৃত ইতিহাসে সিটিতে সবচেয়ে কম সংখ্যক ডাকাতি সংঘটিত হয়েছে। আমরা সাবওয়েকে আরও নিরাপদ করতে বদ্ধপরিকর। তিনি এজন্য গভর্নর হকুল, এনওয়াইপিডি কমিশনার ক্যাবান, এবং এমটিএ চেয়ার ও সিইও লিবারের প্রশংসা করেন তারা নিজ নিজ অবস্থান থেকে নিউইয়র্ক সিটিকে দেশের সবচেয়ে নিরাপদ সিটিতে পরিণত করতে ভূমিকা রেখেছেন।

স্টেট গভর্নর ক্যাথি সি হকুল বলেন, নিউইয়র্কবাসীদের নিরাপদ রাখা স্টেটের গভর্নর হিসেবে আমার দায়িত্ব পালনের মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকার এবং এটা স্পষ্ট যে, আমাদের সাবওয়েতে সহিংসতা রোধ ও কমাতে আমরা যে সক্রিয় পদক্ষেপ নিচ্ছি তাতে সুফল পাওয়া যাচ্ছে। আমাদের সিটির বাসিন্দা এবং পর্যটকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা একটি আবশ্যকীয়তা। মেয়র অ্যাডামস, চেয়ারম্যান লিবার এবং আইন প্রয়োগকারীরা আমাদের সক্রিয় অংশীদার হিসেকে সাবওয়েসহ গণপরিবহনকে সুরক্ষিত রাখতে সম্ভাব্য সবকিছু করবো।

এনওয়াইপিডি’র কমিশনার এডওয়ার্ড এ ক্যাবান বলেন, এনওয়াইপিডি’র নারী ও পুরুষ সদস্যদের অক্লান্ত পরিশ্রম নিউইয়র্কবাসীর সামগ্রিক নিরাপত্তা এবং রাস্তায় ও বিশাল গণপরিবহন ব্যবস্থা জুড়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। ফলে সাবওয়ের যাত্রী সংখ্যা ক্রমাগত বৃদ্ধির সাথে সাথে তাদের মধ্যে নিরাপত্তা সম্পর্কে আস্থার সৃষ্টি হয়েছে। আমরা যাদেরকে আমাদের পরিষেবা দিই আমরা তাদের জীবনকে উন্নত করতে ভূমিকা পালন করি।

Posted ১২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.