বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

খেলার ধারার বিপরীতে প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আক্রমণে ধার দেখাতে ব্যর্থ হয় দল। সুযোগ তৈরি হলেও লক্ষ্যভ্রষ্ট শট আর পোস্টে লেগে ফিরে আসা বল—সব মিলিয়ে হতাশাই সঙ্গী হয় লাল-সবুজদের। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করে বাংলাদেশ।

মঙ্গলবার সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে হেরে যায় বাংলাদেশ। এর আগে ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগেও ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল হাভিয়ের কাবরেরার দল।

গ্রুপ ‘সি’-তে শীর্ষে থেকে মূল পর্বে জায়গা নিশ্চিত করা সিঙ্গাপুর জয় দিয়েই বাছাই শেষ করেছে। অন্যদিকে ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আপাতত তৃতীয় স্থানে থেকে বাছাই শেষ করল। এক জয়, দুই ড্র ও তিন হারে শেষ হলো তাদের অভিযান।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও গোলের পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি কেউ। বাংলাদেশের হয়ে ফয়সাল আহমেদ ফাহিম, সাদউদ্দিন ও সোহেল রানার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে সিঙ্গাপুরও কিছু আক্রমণ তৈরি করলেও গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় রক্ষা পায় বাংলাদেশ।

৩১তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি হজম করে বাংলাদেশ। গ্লেইন কিউইর শট প্রথমে ঠেকালেও বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি মিতুল। পরে হ্যারিস স্টুয়ার্ট বল পেয়ে নিখুঁত শটে জালে পাঠান।

প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরানোর দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। পেনাল্টির দাবি উঠলেও সাড়া মেলেনি রেফারির কাছ থেকে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। বদলি খেলোয়াড়দের নামিয়ে আক্রমণে নতুন মাত্রা আনার চেষ্টা করেন কোচ কাবরেরা। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা মেলেনি। বিশেষ করে মিরাজুল ইসলামের শট পোস্টে লেগে ফিরে আসা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত।

শেষ মুহূর্তেও গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও সাফল্য আসেনি। ফলে তৃতীয় হারের তেতো স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.