রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিটির নতুন জোনিং ও ব্যবসাকে ‘হ্যাঁ’ বলুন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

সিটির নতুন জোনিং ও ব্যবসাকে ‘হ্যাঁ’ বলুন

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস তার সাপ্তাহিক নিবন্ধে বলেছেন যে, গত মাসে নিউইয়র্ক সিটি একটি অর্থনৈতিক মাইলফলক স্পর্শ করেছে এবং তা হচ্ছে সিটির ইতিহাসে আগের যে কোনো সময়ের চেয়ে চাকরির সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। আমরা আমাদের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে প্রশাসনের পক্ষ থেকে যা করা প্রয়োজন ছিল আমরা তা করেছি এবং এজন্য আমরা গর্বিত। তিনি বলেন, ভবিষ্যতেও আমরা প্রতিটি নিউইয়র্কবাসীর জন্য চাকরি এবং এবং অন্যান্য সুযোগ-সুবিধা সৃষ্টি করতে আমাদের কাজ অব্যাহত রাখবো। মেয়র অ্যাডামস আরো বলেন, তিনি বলেন, অর্থনৈতিক সুযোগের জন্য নিউইয়র্ক সিটি সবসময় ‘ইয়েস’ এর সিটি। আমরা সমৃদ্ধির নতুন নতুন পথ সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

আমরা কীভাবে জীবনযাপন করি ও কীভাবে কাজ করি তাতে আমরা রূপান্তর দেখতে পাচ্ছি এবং আমাদের সিটির নিয়ম ও প্রবিধানগুলিকে অবশ্যই এই নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে হবে; বিশেষ করে যখন কয়েক দশক আগের পুরানো জোনিং আইনের প্রশ্ন আসে। রোটারি টেলিফোনের যুগে যে নিয়ম ছিল তা স্মার্টফোনের যুগে ব্যবসা করার পথে বাধা হয়ে গেছে। ঠিক একই কথা অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা সম্প্রতি আমাদের সিটিব্যাপী জোনিং কোডে ১৮টি প্রয়োজনীয় পরিবর্তন প্রস্তাব করেছি, এবং এর উপর সার্বজনীন পর্যালোচনা প্রক্রিয়া শুরু হয়েছে। প্রস্তাবগুলো গৃহীত হলে তা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে, সিটিবাসীদের বিভিন্ন সেবা লাভের সুযোগ সহজতর করবে এবং নতুন ব্যবসা সম্প্রসারণ বা ব্যবসার আরম্ভ করাও সহজ করে তুলবে। আগামী কয়েক মাস ধরে নিউইয়র্কবাসী এই প্রস্তাবগুলো সম্পর্কে জানতে পারবে এবং এ সম্পর্কে তাদের কণ্ঠস্বর সোচ্চার হবে বলে আমরা আশা করছি।

মেয়র বলেন, “সিটি অফ ইয়েস ফর ইকোনমিক অপারচুনিটি” উদ্যোগের মধ্যে কোনো সফল বেকারিকে কোনো শিল্প এলাকার পরিবর্তে তার নিকটবর্তী নেইবারহুডে ব্যবসা সম্প্রসারণের করতে দেওয়ার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। এতে খরিদ্দাররা বিশেষভাবে উপকৃত হবেন। পরিকল্পনাটি নিউইয়র্কের জোনিংয়ের ইতিহাসে জোনিংকে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বান্ধব করার সবচেয়ে বড় উদ্যোগ। তিনি বলেন, সিটিজুড়ে বর্তমানে যে জোনিং ব্যবস্থা আছে তা ৬০ বছর আগে বিদ্যমান শিল্প ও ব্যবসাগুলোর জন্য করা হয়েছিল এবং আমাদের প্রস্তাব প্রচলিত ব্যবস্থাকে আধুনিক করবে, যা নিউইয়র্কর সিটির ব্যবসা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে; নিউইয়র্কবাসীরা ভাল বেতনে চাকরির সুযোগ পাবে। তিনি বলেন ‘ইয়েস’ সিটি হওয়ার মানে সমৃদ্ধি। নতুন ব্যবসা, নতুন শিল্প এবং নতুন ধারণার জন্য প্রয়োজন ‘ইয়েস’। নতুন আবাসন এবং সুযোগের জন্য প্রয়োজন ‘ইয়েস’। এবং পরিবর্তন ও সৃজনশীলতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সবশেষে মেয়র এরিক অ্যাডামস বলেন, নিউইয়র্ক এমন একটি সিটি, যেখানে আপনি আপনার ধারণাগুলিকে কাজে লাগাতে ও সফল হতে পারেন।

Posted ৪:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.