বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, নিরাপদ এবং সাশ্রয়ী মূল্যের আবাসন সুবিধা লাভ করা সিটিবাসীর সমৃদ্ধির অন্যতম চাবিকাঠি। তিনি তার শৈশবের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, আমি অনেকটা হোমলেস হিসেবে বড় হয়েছি। এমন দিন গেছে, যখন আমাকে আমার জামাকাপড় ট্র্যাশ ব্যাগে ভরে স্কুলে নিয়ে যেতে হয়েছিল, কারণ আমরা জানতাম না যে পরবর্তী রাত আমরা কোথায় ঘুমাবো। বর্তমান নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকলে তাহলে ভবিষ্যতের জন্য আমাদের পরিকল্পনা করা সম্ভব হয় না এবং সে কারণে আমাদের প্রশাসন সিটিজুড়ে আবাসন সংকট মোকাবেলা করার লক্ষ্যে জরুরিভাবে কাজ করেছে, এবং বিশেষ করে নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির ভবনে বসবাসকারীতের জন্য।
মেয়র এরিক অ্যাডামস তার নিয়মিত সাপ্তাহিক মতামত নিবন্ধে আরো বলেছেন, প্রতি ১৭ জন নিউইয়র্কবাসীর মধ্যে একজন আমাদের সিটির পাবলিক হাউজিং সিস্টেম সিটি হাউজিং অথরিটির আবাসনে বাস করে। এই এজেন্সি আমাদের সিটির অবকাঠামোর গুরুত্বপূর্ণ একটি অংশ। ঘণঈঐঅ যে সমস্যার মোকাবিলা করছে, আমরা যদি তা সমাধানে উদ্যোগ গ্রহণ না করি, তাহলে আমাদের সিটির আবাসন ঘাটতি সহজে সমাধান করতে পারি না। কিন্তু দীর্ঘদিন ধরেই NYCHAএর বাসিন্দাদের তাদের সমস্যা নিয়ে আলাপ আলোচনা থেকে বাদ পড়ছেন এবং তাদের নিজেদের আবাসন ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতে পারেননি। তবে বর্তমান প্রশাসনের অধীনে এর পরিবর্তন আনা হচ্ছে। ফেডারেল সরকার আমাদের পাবলিক হাউজিং সিস্টেমকে পর্যাপ্ত অর্থায়ন বন্ধ করার ফলে আমাদের প্রশাসনই সর্বপ্রথম ঘণঈঐঅ কে আমাদের হাউজিং পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে, সিটি হাউজিং এর অধীন ভবনগুলো সঙস্কারের জন্য ৮০ বিলিয়ন ডলারের প্রয়োজন ছিল।
কারণ ভবনগুলো ছিল পুরোনো এবং বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বাসিন্দারা বসবাস করছেন। আমরা জানতাম এ অবস্থা টেকসই হতে পারে না এবং দীর্ঘদিন পর্যন্ত এভাবে চলাও সম্ভব নয়। এজন্য আমরা NYCHA ট্রাস্ট গঠন করার উদ্দেশ্যে লড়াই করেছি, কারণ সিটি হাউজিং এর পরবর্তী প্রজন্মের বাসিন্দাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের জন্য এটি প্রয়োজন এবং একই সঙ্গে এ ট্রাস্টের মাধ্যমে নতুন ফেডারেল তহবিলের উৎসগুলো অনুসন্ধান করে পুরোনো ভবনগুলো সংস্কার করতে বিলিয়ন বিলিয়ন আহরণ করাও জরুরী।
তিনি জানান ঘণঈঐঅ ট্রাস্টের অধীনে স্থায়ীভাবে সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করাসহ বাসিন্দাদের অধিকার বজায় রাখার জন্য একটি উন্নয়নকে ১০০ শতাংশ সর্বজনীন রাখা। আরেকটি হলো ‘পার্মানেন্ট অ্যাফোডেবিলিটি কমিটমেন্ট টুগেদার’ বা চঅঈঞ প্রোগ্রাম, যা নিশ্চিত করে যে, বাসিন্দারা তাদের অধিকার ও স্থায়ীভাবে সাশ্রয়ী ভাড়া বজায় রাখে, কিন্তু বড় ধরনের সংস্কার করার জন্য তৃতীয়-পক্ষ চঅঈঞ অংশীদারদের জন্য তহবিল সংগ্রহ। মেয়র বলেন, গত মাসে, NYCHA-এর নস্ট্র্যান্ড হাউজের বাসিন্দারা প্রথমবার এ বিষয়ের ওপর তাদের ভোট দিয়েছেন যে কীভাবে তারা বড় ধরনের অত্যাবশ্যকীয় সংস্কার কাজের জন্য অর্থায়ন করবে।
১০০ দিনব্যাপী জনসংযোগে নস্ট্র্যান্ড হাউজের বাসিন্দারা তাদের সামনে যেসব বিকল্প রয়েছে সেগুলো সম্পর্কে উপলব্ধি করতে সক্ষম হয়েছে এবং কোটি তাদের জন্য সঠিক সে সিদ্ধান্ত নেওয়ার সুযোগকে কাজে লাগিয়েছে। সেজন্য মেয়র ঘণঈঐঅ ট্রাস্টে অন্তর্ভূক্ত হওয়ার জন্য সিটি হাউজিং এর বাসিন্দাদের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন যে এর মাধ্যমে ধারাবাহিকভাবে ফেডারেল তহবিল থেকে অর্থায়নের সুযোগ পাওয়া যেতে পারে, যা আমরা সিটি হাউজিং এর সংস্কারে কাজে লাগাতে পারি।
Posted ২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh