শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সুখের সন্ধানে বাড়িঘর ছাড়ছে নিউইয়র্কসহ ৫ স্টেটের মানুষ

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

সুখের সন্ধানে বাড়িঘর ছাড়ছে নিউইয়র্কসহ ৫ স্টেটের মানুষ

উন্নত জীবনের আশায় এক স্টেট ছেড়ে আরেক স্টেটে বসতি গড়া আমেরিকানদের জন্য অনেকটা সহজাত ব্যাপার। নিয়মিত এ ঘটনা ঘটে। অনেক সময় চাকুরির কারণে, একঘেঁয়েমি কাটাতে, আবার অনেক সময় কম খরচে সহজ জীবনের আশায়, যেখানে আয় যেমনই হোক না কেন জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে কম এবং সাশ্রয় হয় বেশি। আমেরিকানদের মধ্যে এ প্রবণতা উনবিংশ শতাব্দী থেকেই, যখন উদ্যোক্তা শ্রেনির লোকজন সোনা, রূপা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য পশ্চিম উপকূলে পাড়ি দিয়েছে।

করোনা মহামারীকালে রিমোট ওয়ার্ক শুরু হলে বহু মানুষ ঘন বসতিপূর্ণ ব্যয়বহুল স্টেট থেকে পালিয়ে গেছে হালকা বসতিপূর্ণ স্বল্প ব্যয়ে চলা যায় এমন স্টেটে। ফলে তারা ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে নিরাপদ থাকার ভাবনা ছাড়াও অর্থ সাশ্রয় করেছে। মহামারী শুরু হওয়ার পর তিন বছর কেটে গেলেও সুলভ, কম বসতিপূর্ণ জনপদগুলো এখনো বহু আমেরিকানের কাছে আকর্ষণীয় হিসেবে রয়ে গেছে। এক রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৫টি ষ্টেট থেকে বেশি সংখ্যক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্য স্টেটে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে: নিউ জার্সি, ইলিনয়, নিউইয়র্ক, মিশিগান ও ওয়োমিং।

রিপোর্ট অনুযায়ী বাড়িঘর ত্যাগ করার ক্ষেত্রে নিউ জার্সি টানা ৫ বছরের জন্য শীর্ষ অবস্থানে রয়েছে। এর পেছনে রয়েছে অন্য স্টেটে চাকুরির সুযোগ নিউ জার্সির চেয়ে বেশি। মনমাউথ ইউনিভার্সিটির গত বছরের এক জরিপ অনুযায়ী নিউ জার্সির ৫৯ শতাংশ অধিবাসী কোনো এক সময় স্টেট ছেড়ে অন্য স্টেটে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। স্টেট ছেড়ে অন্য স্টেটে যাওয়ার ব্যাপারে ইলিনয়ের বাসিন্দারা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

গত বছর ইলিনয়ের যেসব লোক স্টেট ছেড়েছে তাদের ৩১ শতাংশ ছেড়েছে নতুন চাকুরির জন্য, ৩০ শতাংশ পারিবারিক কারণে, ২৪ শতাংশ অবসর নেয়ার কারণে এবং ২২ শতাংশ নতুন জীবনযাত্রা শুরু করার আগ্রহে। ২০২২ সালে যারা বাড়িঘর ছেড়ে অন্য স্টেটে গেছেন তাদের ৫২ শতাংশ বার্ষিক দেড় লাখ ডলারের বেশি আয়র করতেন। সেখানে সম্পত্তিকর অধিক হওয়াও অনেকের স্টেট ত্যাগ করার কারণ।

রিপোর্টে নিউইয়র্ক নরকতূল্য স্টেট বলা হয়েছে, যেখানে জীবনযাত্রার ব্যয় মানুষের জীবনকে নরকে পরিণত করেছে। তা সত্বেও অবসরগ্রহণকারীরাই সবচেয়ে বেশি সংখ্যায় নিউইয়র্ক ত্যাগ করছে এবং নিউইয়র্ক থেকে যারা অন্যত্র চলে যাচ্ছে, তাদের ৪৮.৭৫ বার্ষিক দেড় লাখ ডলারের অধিক আয় করে এবং তাদের মধ্যে আবার ৩৬.৮৭ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। তবে মিশিগান থেকে অন্য স্টেটে গমণকারীদের সংখ্যাগরিষ্ঠ অংশের স্টেট ত্যাগের কারণ পারিবারিক, নতুন জবের জন্যও অনেকে যাচ্ছে। এছাড়া ওয়োমিং স্টেটের ভিন্ন স্টেটে গমণকারীদের ৪০ শতাংশ যায় নতুন চাকুরির কারণে।

Posted ৩:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.