শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

স্বতন্ত্র এমপিদের গণভবনে ডাকলেন প্রধানমন্ত্রী

ঢাকা   |   বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

স্বতন্ত্র এমপিদের গণভবনে ডাকলেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যদের গণভবনে ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২৮ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সব স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবনে ডেকেছেন।’

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রবিবার গণভবনে যাওয়ার মেসেজ পেয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সামনাসামনি কথা বলার সুযোগ পাব। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা। আর জাতীয় পার্টির আসন অর্ধেকের বেশি কমে নেমেছে ১১টিতে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি। একটি আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

Posted ৭:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.