শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হবিগঞ্জ জেলা সমিতির সাথে অ্যাটর্নি মঈন চৌধুরীর শুভেচ্ছা বিনিময়

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

হবিগঞ্জ জেলা সমিতির সাথে অ্যাটর্নি মঈন চৌধুরীর শুভেচ্ছা বিনিময়

কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী ঐক্যবদ্ধ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা রক্ষায় দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাথে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি বলেন, সংগঠনে এখন যা ঘটছে, তাতে আপসেট হবার কিছু নেই। সংগঠন চলবে সংবিধান অনুসারে।

কেউই আইনের উর্ধ্বে নয়। জালালাবাদকে ভালোবাসলে কাঠামোর মধ্যেই সবকিছু করতে হবে। যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা সমাধানে আমি দৃঢ় প্রতিজ্ঞ। সুষ্ঠুভাবে সমস্যা সমাধানের কাজ শীঘ্রই শুরু হবে ইনশাল্লাহ। দরকার শুধু সবার সহযোগিতা। গত ১২ মার্চ কুইন্সের জ্যাকসন হাইটস্থ মামা’স পার্টি হলে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আরজু মিয়া তালুকদার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রোকন হাকিম।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাটর্নি মঈন চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শফি উদ্দীন তালুকদার, অ্যাডভোকেট নাসির উদ্দীন, তাজুল ইসলাম তালুকদার, সদরুন নূর, শেখ জামাল, মিয়া মো. আকতার, মঞ্জু মিয়া, দেলোয়ার হোসেন মানিক, সাব্বির হোসেন, বশির উদ্দীন, ইমরান আলী, রুবেল মিয়া, আশফাক চৌধুরী, লিয়াকত আলী, লুৎফর রহমান, নাজনীন হোসেন, এডভোকেট মোহিত পাল, রেজাউল আজাদ চৌধুরী, মিয়া মো. আসকির, আফতাব জোবায়ের ও ফয়সল আহমেদ খান।

বক্তারা বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা সিলেটবাসীর গর্বের একটি সংগঠন। এ সংগঠনে এখন ক্রান্তিকাল চলছে। এর ওপর শনি ভর করেছে। সিলেটবাসীর প্রাণপ্রিয় এই সংগঠনকে ভাঙতে দেয়া যাবে না। বর্তমান কমিটি অ্যাটর্নি মঈন চৌধুরীর মতো বিজ্ঞ আইনজীবীকে ট্রাস্টিবোর্ডের সদস্য পদে নির্বাচিত করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মঈন চৌধুরী শুধু সিলেটের কৃতি সন্তান নন। তিনি আমেরিকায় প্রবাসী সব বাংলাদেশির গর্বের ব্যক্তিত্ব। তার নেতৃত্বেই জালালাবাদের সংকটের অবসান হবে বলে আমাদের বিশ্বাস।

Posted ১২:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.