রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হলিউডের ছবি ‘মিন গার্লস’-এ বাংলাদেশি আমেরিকান মাহি

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

হলিউডের ছবি ‘মিন গার্লস’-এ বাংলাদেশি আমেরিকান মাহি

গত শুক্রবার আমেরিকা জুড়ে মুক্তি পেয়েছে টিনা ফে আর নেল বেলজামিনের লেখা হলিউডের চলচ্চিত্র ‘মিন গার্লস’। স্কুল পড়ুয়া টিনএজারদের নিয়ে ছবিটিতে কেভিন গালাট্রা চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশী আমেরিকান মাহি আলম। মিন গার্লস রটেন টিমাটোসে পেয়েছে ৭২%, মেটাক্রিটিকে মাত্র ৫৯% আর আইএমডিবিতে ১০ এর মধ্যে ৬.৪। মিন গার্লসের ডিরেক্টর দুজনঃ সামান্থা জেইন আর আরটুরো পেরেজ জুনিয়ার। প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় ৩৬ মিলিয়ন ডলার বাজেটের ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন বিল কার্সটেন। ছবি পিজি থার্টিন রেটের।

নিউইয়র্কের তরুণ মাহি আলমের আমেরিকায় অভিনয়ে যাত্রা শুরু ২০১৮ সালে টিভি সিরিজ স্ট্রেঞ্জার্সে। এই সিরিজে তার চরিত্রের নাম সমীর। ২০২১ সালে এনবিসি চ্যানেলের জনপ্রিয় টিভি সিরিজ নিউ আমস্টারড্যামে ইয়াকুব চরিত্রে অভিনয় করেন। এরপর অভিনয় করেন অপর টিভি সিরিজ আমেরিকান বরন্ চাইনিজে। এটিও আমেরিকান সিরিজ। প্রচারিত হয় ডিজনি প্লাস চ্যানেলে। এতে তার চরিত্রের নাম ছিল অনুজ। এই সিরিজটি প্রদর্শিত হয় গত বছর। এরপরই মাহি আলমের ডাক পড়ে হলিউডের টিনসেল ওয়ার্ল্ড থেকে। তিনি অভিনয় করেন মিন গার্লস চলচ্চিত্রে। গত ৮ জানুয়ারি সোমবার মিন গার্লস’র প্রিমিয়াম শো হয় নিউইয়র্কে।

মাহি আলমের বাংলাদেশের টাঙ্গাইলে ২০ ফেব্রুয়ারি ২০০৩ সালে। ৬ বছর বয়সে সে মা-বাবার সাথে আমেরিকায় চলে আসে ২০১১ সালে। মাহি বর্তমানে নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপপ নিয়ে মিউজিক টেকনোলজিতে পড়ছে। অভিনয়ের পাশাপাশি সে গান লেখে এবং গায়। তার বড় ভাই নিলয় চ্যানেল আই এর ক্ষুদে গানরাজে টপ টেনে উঠেছিল ২০০৮ সালে। সে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাদের বাবা ফিরোজ আলম নিউইয়র্কের সংস্কৃতি জগতের সাথে জড়িত।

Posted ৫:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.