বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ঘোষণার পরই আব্দুস সালামের মৃত্যু

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ঘোষণার পরই আব্দুস সালামের মৃত্যু

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সদ্য নির্বাচিত মহাপরিচালক মুফতি আব্দুস সালাম (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ৮ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১টা ৪০ মিনিটে মাদ্রাসা পরিচালনা কমিটির (শুরা) বৈঠক চলাকালে তার মৃত্যু হয়। মাদ্রাসার পরিচালক প্যানেলের সদস্য শেখ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।মাদ্রাসা সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সদস্যরাসহ শূরা সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুফতি আব্দুস সালাম চাটগামীকে ‘মহাপরিচালক’ করা হয়। পাশাপাশি মাওলানা শেখ আহমদকে প্রধান শায়খুল হাদিস এবং মাওলানা ইয়াহইয়াকে সহাকারী পরিচালক করা হয়।

হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী গণমাধ্যমকে বলেন, সকালে হাটহাজারী মাদ্রাসার মজলিসে শূরার গুরুত্বপূর্ণ অধিবেশন বসে। বেলা সাড়ে ১১টা দিকে মুফতিয়ে আজম মুফতি আব্দুস সালাম চাটগামী হঠাৎ ইন্তেকাল করেন। তিনি দু’তিন দিন ধরে হালকা জ্বর ও কাশি অনুভব করছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মাদ্রাসা সূত্রে জানা যায়, শূরা কমিটির বৈঠকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন মাওলানা আব্দুস সালাম। হেফাজত ইসলামের আমির শাহ আহমদ শফী মারা যাওয়ার পর তিনি মাদ্রাসা পরিচালনা কমিটির প্যানেল মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Posted ১২:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.