রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হামাসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে কাজ হবে না, ইসরাইলকে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

হামাসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে কাজ হবে না, ইসরাইলকে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নির্মূলে ইসরাইল যে সামরিক পদক্ষেপ হাতে নিয়েছে, তাতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। ১৭ জানুয়ারি (বুধবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইতোমধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিষয়টি জানিয়ে দিয়েছেন।

ব্লিংকেন নেতানিয়াহুকে বলেছেন, হামাসের কোনো সামরিক সমাধান নেই। ইসরাইলি নেতাকে (বেনিয়ামিন নেতানিয়াহু) তা স্বীকার করতে হবে। অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। সবশেষ মধ্যপ্রাচ্য সফরে ব্লিংকেন নেতানিয়াহুকে এসব কথা বলেন। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি।

তবে ব্লিংকেনের এই কথা শোনার পরও নেতানিয়াহু তার সিদ্ধান্তে অটল ছিলেন বলে জানা গেছে। শুধু তাই নয়, গাজা পুনর্গঠন ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাবও প্রস্তাব করেছেন বলে জানা গেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি ক্রমেই হতাশ হচ্ছে মার্কিন প্রশাসন। সেই সঙ্গে নেতানিয়াহু-পরবর্তী সরকারের ভিত্তি গঠনে অন্যান্য ইসরায়েলি ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে আলোচনা করছে।

এরই অংশ হিসেবে এবং নেতানিয়াহুকে ঘিরে কাজ করার প্রয়াসে, ব্লিংকেন ব্যক্তিগতভাবে ইসরাইলি যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিডসহ অন্যান্য ইসরাইলি নেতাদের সঙ্গে দেখা করেছেন। সূত্র : দ্য গার্ডিয়ান

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.