বাংলাদেশ অনলাইন : | রবিবার, ১৪ জুলাই ২০২৪
হাসপাতাল ছেড়ে নিউ জার্সির বাড়িতে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি : এপি
হাসপাতাল ছেড়ে নিউ জার্সির বাড়িতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় ১৩ জুলাই সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী। খবর : বিবিসির।
প্রতিবেদন বলা হয়েছে, অতর্কিত ওই হামলায় রক্তাক্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছিল ট্রাম্পকে। সেখান থেকে তিনি বাড়িতে ফিরেছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রচার দল জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী সাবেক এই প্রেসিডেন্ট রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন। ওই সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হবে। সোমবার ওই সম্মেলন শুরু হওয়ার কথা, যেখানে ট্রাম্পকে তার ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করার কথা রয়েছে। প্রচার দল জানিয়েছে, ‘ট্রাম্প ‘ভালো আছেন’।
Posted ১০:১০ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh