শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

হোয়াইট হাউসে মেলানিয়ার অনুপস্থিতি ঘিরে গুঞ্জন

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫

হোয়াইট হাউসে মেলানিয়ার অনুপস্থিতি ঘিরে গুঞ্জন

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের আলো যেন নিয়মিত জ্বলে না, জানালাগুলোও থাকে প্রায় বন্ধ। ফার্স্ট লেডির জন্য নির্ধারিত হোয়াইট হাউসের ঘরটিও সপ্তাহের পর সপ্তাহ থাকে অন্ধকারাচ্ছন্ন। থাকবেই বা কীভাবে, যার জন্য এতসব আয়োজন তিনিই যে থাকছেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মাত্র ১৪ দিন হোয়াইট হাউসে ছিলেন মেলানিয়া ট্রাম্প। খবর : নিউ ইয়র্ক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ সময় মেলানিয়া ট্রাম্পকে জনসম্মুখে দেখা যায় না। তিনি ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার বা ফ্লোরিডার মার-আ-লাগোতে বেশিরভাগ সময় কাটান। যদিও হোয়াইট হাউসের কর্মকর্তারা দাবি করেন, জনসম্মুখে যতটা জানা যায় তিনি তার চেয়ে বেশি সময় হোয়াইট হাউসে কাটান। তবে তিনি কখন আসেন এবং কতক্ষণ থাকেন, সে বিষয়ে কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলতে পারেন না।

মেলানিয়া ট্রাম্পের এই রহস্যময় অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন উঠেছে। কেউ কেউ তাকে ‘অদৃশ্য ফার্স্ট লেডি’ বলেও অভিহিত করছেন। গত ৮ মে সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশের স্মরণে একটি ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে হোয়াইট হাউসে আসেন মেলানিয়া ট্রাম্প। সেই অনুষ্ঠানে ট্রাম্প নিজেও ছিলেন। তবে মেলানিয়ার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, ট্রাম্প নতুন করে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি হোয়াইট হাউসে ১৪ দিনেরও কম সময় কাটিয়েছেন।

মেলানিয়া ট্রাম্পের এই অনুপস্থিতি নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ইতিহাসবিদ ক্যাথরিন জেলিসন জানান, মেলানিয়া ট্রাম্পের মতো সাবেক ফার্স্ট লেডি বেস ট্রুম্যানও বেশিরভাগ সময় নিজের বাড়িতে কাটাতেন। যদিও সেটি প্রায় ৮০ বছর আগের কথা। এরপর থেকে কোনো ফার্স্ট লেডির এত কম সময় হোয়াইট হাউসে থাকার নজির নেই।

ইস্ট উইংয়ে নিজের জন্য কর্মী নিয়োগ করেছেন মেলানিয়া ট্রাম্প। কিন্তু তিনি খুব কমই অফিসে যান। এমনকি মার-আ-লাগোর নিয়মিত অতিথিরাও তাকে সেখানে খুব কম দেখেন।

মেলানিয়া ট্রাম্পের এই অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। কেউ কেউ মনে করেন, মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। আবার কেউ কেউ মনে করেন, তিনি ব্যক্তিগত কারণে হোয়াইট হাউস থেকে দূরে থাকছেন।

মেলানিয়া ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, তার ১৯ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্প এখন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি অনেকটাই স্বাধীন। তবে এখনও তার মায়ের ভূমিকা পালন করতে চান মেলানিয়া ট্রাম্প।

সম্প্রতি মেলানিয়া ট্রাম্প অ্যামাজনের সঙ্গে একটি ডকুমেন্টারি তৈরির জন্য ৪০ মিলিয়ন ডলারের চুক্তি করেছেন। এই ডকুমেন্টারিতে তার হোয়াইট হাউসের জীবন তুলে ধরা হবে বলে জানা গেছে। তবে এই ডকুমেন্টারি নিয়েও নানা রহস্য রয়েছে।

 

Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.