রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

৪ কোটি শিক্ষার্থীর লোন মওকুফ করলেন প্রেসিডেন্ট বাইডেন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

৪ কোটি শিক্ষার্থীর লোন মওকুফ করলেন প্রেসিডেন্ট বাইডেন

পুরোনো ছবি

গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের দুই দফায় প্রায় ৩ কোটি ছাত্রছাত্রীর ফেডারেল স্টুডেন্ট লোন আংশিক বা পুরো মওকুফ কিংবা লোনের বিপরীতে যে ইন্টারেস্ট ছিল তা মওকুফের কথা জানালেন। ইউএস ডিপার্টমেন্ট অব এডুকেশনের বরাত দিয়ে এসোসিয়েটেড প্রেস জানিয়েছে এই লোন মওকুফের জন্য বিবেচিত হবেন ২৫ মিলিয়ন বা আড়াই কোটি সাবেক ছাত্রছাত্রীর। এর বাইরে ২৩ মিলিয়ন বা ২ কোটি ৩০ লক্ষ ছাত্রছাত্রীর লোনের ইন্টারেস্ট মাফ করা হবে।

যেসব ব্যক্তি আন্ডার গ্রাজুয়েট করার আগে নেয়া লোন গত ২০ বছর ধরে পরিশোধ করে আসছেন, কিংবা যারা গ্রাজুয়েট ক্লাশের জন্য লোন ২৫ বছর ধরে পরিশোধ করছেন, তাদের বাকি লোনের অর্থ সম্পূর্ন মওকুফ করা হবে। যারা লো ফিনানশিয়াল ভ্যালু’র প্রোগ্রামে লোন নিয়ে কলেজে লেখাপড়া করেছেন, তারাও লোন মওকুফের আওতায় পড়বে। এসোসিয়েটেড প্রেস বলছে, কোনো লোন মওকুফের জন্য আবেদন করতে হবে না।

যারা বিভিন্ন ক্যাটাগরিতে লোন নিয়েছে, তাদের লোন, বর্তমান অবস্থা, ইন্টারেস্ট ইত্যাদি বিবেচনা করে লোন স্বয়ংক্রিয়ভাবে মওকুফ হয়ে যাবে। যাদের লোনের ওপর ইন্টারেস্ট ২০,০০০ ডলার এবং যা লোন নিয়েছিলেন তার চেয়ে এখন পরিমাণে বেশি হয়ে গেছে এবং এক্ষেত্রে যারা বর্তমানে একক হলে বছরে ১২০,০০০ ডলারের কম এবং যৌথ হলে বছরে আয় ২৪০,০০০ ডলারে কম আয় করেন এবং যারা তাদের আয়ের ওপর ভিত্তি করে রিপেমেন্ট প্ল্যানে আছেন তাদের লোন মওকুফ করা হবে। এই লোন ও ইন্টারেস্ট মওকুফের আংশিক কার্যকর হবে এ বছরের ফল থেকে। তবে এর জন্য কিছু ফরমালিটি আছে সেগুলো সম্পন্ন করতে হবে ডিপার্টমেন্ট অব এডুকেশনকে।

এদিকে ১১ এপ্রিল শুক্রবার, ওয়াশিংটন পোস্ট জানালো আগের ২৫ মিলিয়নের বাইরে আরো ২৭৭,০০০ লোনগ্রহিতার স্টুডেন্ট লোন মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। এই লোন মওকুফের জন্য হোয়াইট হাউজ শুক্রবার থেকেই উক্ত লোন গ্রহিতাদের কাছে ইমেইল পাঠানো শুরু করেছে। এই লোনের পরিমাণ ৭.৪ বিলিয়ন ডলার। সোমবার ঘোষিত লোন মওকুফের পরিমাণ ছিল ১৫.৩ বিলিয়ন ডলার। এক সপ্তাহে ১৬০.০৮ বিলিয়ন ডলারের স্টুডেন্ট লোন মওকুফের ঘোষণা এলো, যার সুবিধা পাবেন ৪ কোটিরও বেশি লোন গ্রহিতা।

Posted ১:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.