শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শিকাগোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ২

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৫ মার্চ ২০২১

শিকাগোতে বন্দুকধারীদের গুলিতে নিহত ২

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সন্দেহভাজন বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন। ১৪ মার্চ (রবিবার) দেশটির মরগান পার্কের লুমস প্যানকেক হাউস রেস্টুরেন্টে ওই হামলায় আরও ১৩ জন গুরুতর আহত হয়েছেন।

দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সাপ্তাহিক বন্ধের কিছু সময় আগে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের এডভোকেট ক্রাইস্ট মেডিক্যাল সেন্টারে নেয়া হয়েছে। অন্য দুজনকে মেরি হসপিটালে ভর্তি করা হয়েছে ।

পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী এক যুবককে লক্ষ্য করে একাধিকবার গুলি করা হয়েছিল এবং হাসপাতালে নেয়া হলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।
পুলিশ আরো জানিয়েছে, সাউথ সাইড লোকালয়ে রাতভর চলছিলো পার্টি। সেখানেই ভোর পৌনে ৫টা নাগাদ এই হামলা হয়। গুলিবিদ্ধ সবার বয়স ২০ থেকে ৪৪ বছর। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে শিকাগোর দক্ষিণ এলাকায় গ্রেশামের একটি পার্কিং লটে গত বুধবার রাতে ১৭ বছর বয়সী এক যুবকসহ ছয়জন আহত হওয়ার পরে এই গুলির ঘটনা ঘটে। সূত্র : এনবিসি নিউজ, সিএনএন

Posted ৫:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.