শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জর্জ ফ্লয়েডকে নির্যাতনের ভিডিও করা কিশোর পেলো পুলিৎজার পুরস্কার

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   শনিবার, ১২ জুন ২০২১

জর্জ ফ্লয়েডকে নির্যাতনের ভিডিও করা কিশোর পেলো পুলিৎজার পুরস্কার

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছর শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিলো পুরো দেশ। মার্কিন সীমান্ত পেরিয়ে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশেও বিক্ষোভ হয়। মুঠোফোনে পুলিশি সেই নির্যাতনের ভিডিওটি ধারণ করেন পথচারী কিশোর ডারনেলা ফ্রেজার। এই কাজের জন্য বিশেষ ক্যাটাগরিতে তাকে এবার পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (১১ জুন) পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।

গত বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে জর্জ ফ্লয়েডকে আটক করতে গিয়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন হাঁটু দিয়ে তার ঘাড় চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ফ্লয়েড। ফ্লয়েড হত্যার ঘটনার প্রথম সংবাদ প্রকাশ করে মিনিয়াপোলিসের দ্য স্টার ট্রিবিউন। এই জন্য ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে সংবাদমাধ্যমটিও এবার পুলিৎজার পুরস্কার পেয়েছে।

ফ্লয়েড হত্যার ঘটনার জেরে পুলিশ বাহিনীর নানা নিপীড়ন ও বর্ণবাদী আচরণ সংবাদমাধ্যমে প্রকাশ হতে শুরু করে। নির্দোষ সাধারণ নাগরিকদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে পুলিশের কুকুর ব্যবহার করা নিয়ে যৌথ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দ্য মার্শাল প্রজেক্ট, আল ডটকম, ইনডিস্টার ও ইনভিজিবল ইনস্টিটিউট ন্যাশনাল রিপোর্ট ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার পেয়েছে।১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতায় সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এটি। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।

Posted ৫:০২ পূর্বাহ্ণ | শনিবার, ১২ জুন ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.