বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চট্টগ্রামে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

চট্টগ্রামে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকা থেকে মুদি ব্যবসায়ী মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরে কোপানোর চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১৪ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ আবু সাঈদ। নিহত মোস্তাফা সওদাগরের ছেলের নাম আহমদ। তবে তাৎক্ষণিকভাবে মোস্তফার স্ত্রীর নাম জানা যায়নি।

এ বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. লাবীব আব্দুল্লাহ জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে ঘরের ভিতর মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও ছেলের কোপানো লাশ দেখতে পেয়েছি। তাদের গলায় দাগ ও শরীরে কোপানোর চিহ্ন আছে। কোপানোর কারণে লাশ বীভৎস হয়ে আছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Posted ৫:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.