বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বান্দরবানে গোলাগুলি, সেনাবাহিনীর কর্মকর্তাসহ নিহত ৪

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২

বান্দরবানে গোলাগুলি, সেনাবাহিনীর কর্মকর্তাসহ নিহত ৪

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক সেনা কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ফিরোজ নামে এক সৈনিক। নিহত সেনা কর্মকর্তা হাবিবুর রহমান সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তবে নিহত জনসংহতি সমিতির ৩ সন্ত্রাসীর নাম জানা যায়নি।

২ ফেব্রুয়ারি (বুধবার) রাতে সাড়ে ১০টায় বান্দরবানের রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ অভিযানে একটি এসএমজি, ২৭৫ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, তিনটি গাদা বন্দুক, গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, চার জোড়া ইউনিফর্ম এবং ‘চাঁদাবাজির’ ৫২ হাজার ৯০০ টাকা উদ্ধার করার কথাও জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।

অভিযানে অংশ নেওয়া বান্দরবান সেনা রিজিওনের মেজর এরশাদ উল্লা বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের একটি দল রুমা উপজেলার বথিপাড়া এলাকায় চাঁদাবাজি জন্য জড়ো হচ্ছে খবর পেয়ে রাইং খিয়াং লেক আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবের নেতৃত্বে একটি টহল দল সেখানে যায়। রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলের একটি জুম ঘর থেকে সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি চালালে সেনাসদস্যরাও পাল্টা গুলি করেন। গোলাগুলির একপর্যায়ে জেএসএসের (পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-সন্তু লারমা) তিন সন্ত্রাসী এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলে মারা যান বলে জানান তিনি।

Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.