বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কক্সবাজারে ৫ ভাইয়ের মৃত্যুর ঘটনায় পিকআপচালক আটক

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২

কক্সবাজারে ৫ ভাইয়ের মৃত্যুর ঘটনায় পিকআপচালক আটক

চকরিয়ায় পিকআপের চাপায় নিহত পাঁচ ভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠানে মা মানু রানী সুশীল এবং নিহত পাঁচ জনের স্ত্রীরা। ছবি : ফোকাস বাংলা

বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকআপের চাপায় পাঁচ ভাই নিহত হওয়ার ঘটনায় গাড়িটির চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, আটক করা পিকআপচালকের নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে বাবার শ্রাদ্ধের প্রস্তুতি হিসেবে পূজা করে ফিরছিলেন সাত ভাই ও দুই বোন। বাড়ির কাছেই রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন তাঁরা। এমন সময় সবজিবাহী একটি দ্রুতগামী পিকআপ তাঁদের ধাক্কা দেয়। এতে একসঙ্গে চার ভাই নিহত হন বলে জানান চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি। আহত হন আরও দুই ভাই ও এক বোন। চার ভাইয়ের মরদেহ দাহ শেষ হওয়ার আগেই হাসপাতালে আরও এক ভাইয়ের মৃত্যুর খবর আসে।

ওসি মো. ওসমান গনি জানান, দুর্ঘটনায় গুরুতর অবস্থায় দুই ভাইকে চিকিৎসার জন্য চট্টগ্রামে হাসপাতালে পাঠানো হয়। দুপুরের পরে তাঁদের একজনের মৃত্যুর খবর আসে। ক্সবাজারের একটি হাসপাতালে আহত বোনের অস্ত্রোপচার করা হয়। আর, দুর্ঘটনার পর গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান পিকআপচালক।

Posted ৪:১০ পূর্বাহ্ণ | শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.