শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিরাপদ সাবওয়ে, অ্যাফোর্ডেবল হাউজিংয়ের উদ্যোগ নিয়েছেন মেয়র অ্যাডামস

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

নিরাপদ সাবওয়ে, অ্যাফোর্ডেবল হাউজিংয়ের উদ্যোগ নিয়েছেন মেয়র অ্যাডামস

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস দায়িত্ব গ্রহণের পর গত এক বছর যেসব কাজ সম্পন্ন করেছেন, সে সম্পর্কে গণমাধ্যমে প্রদত্ত বিবৃতিতে বলেছেন যে আমরা নিউইয়র্কে একটি শক্তিশালী অর্থনীতি, নিরাপদ রাস্তা ও নিরাপদ সাবওয়ে, অ্যাফোর্ডেবল হাউজিং শ্রমজীবীদের পরিবারকে সহায়তা ও আমাদের শিশুদের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের অনেক উদ্যোগে আমরা সফলতা অর্জন করেছি এবং অনেক উদ্যোগ চলমান রয়েছে।

মেয়র বলেন, করোনা নিউইয়র্ক সিটির অর্থনীতি করোনা মহামারীর ধকল কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং গত জানুয়ারি ও অক্টোবরের মধ্যে আমরা দেড় লাখের বেশি বেসরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করতে সফল হয়েছি। সাবওয়ে যাত্রী সংখ্যা গত দুই বছরের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। পর্যটন ব্যবসা, যা করোনা মহামারীকালে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, তা ইতোমধ্যে ৮৫ শতাংশ ফিরে এসেছে। পর্যটটনের সঙ্গে সংশ্লিষ্ট হোটেল, রেস্টুরেন্ট, বার ও শপ স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছে। তিনি বলেছেন, আমি সর্বত্র চাঙ্গাভাব অনুভব করতে পারি এবং অনেক ক্ষেত্রে আমার প্রশাসন কাক্সিক্ষত লক্ষ্যের চেয়ে বেশি অর্জন করেছে।

এরিক অ্যাডামস আরো বলেন, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দিন থেকেই আমার প্রশাসন জননিরাপত্তাকে প্রধান ইস্যু হিসেবে গ্রহণ করেছে এবং আমরা গর্বের সঙ্গে দাবী করতে পারি যে নিউইয়র্ক যুক্তরাষ্ট্রে সবচেয়ে নিরাপদ সিটির মর্যাদা বহাল রেখেছে। আমরা জানি যে জনগণের নিরাপত্তা প্রয়োজন এবং তারা নিরাপদ অনুভব করতে চায়। সেজন্য আমরা অপরাধ দমন, বিশৃংখলা দূর করা ও জীবনমান উন্নত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমাদের প্রচেষ্টায় সিটির অপরাধ হ্রাস পেয়েছে। গত নভেম্বরের অপরাধ হার এক বছর আগের নভেম্বরের তুলনায় অনেক কম ছিল।

পরিবহনে অপরাধ আগের চেয়ে প্রায় ১৩ শতাংশ কমেছে। আমরা প্রায় ৭ হাজার অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি এবং অবৈধ অস্ত্র রাখার কারণে গ্রেফতার সংখ্যা ছিল গত ২৭ বছরের মধ্যে সর্বোচ্চ। আবাসন সম্পর্কে মেয়র এরিক অ্যাডামস বলেন, আগামী দশ বছরের মধ্যে আমরা নিউইয়র্ক সিটিতে পাঁচ লাখ ইউনিট নতুন অ্যাপার্টমেন্ট তৈরির পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমরা ইতোমধ্যে আবাসন সংকট লাঘব করতে আমাদের সম্পদ বিনিয়োগসহ সার্বিক বাস্তবায়ন উদ্যোগ নিয়েছি। আমরা আশাবাদী যে আমাদের পক্ষে আবাসন পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হবে।

Posted ২:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.