শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

উৎসব হেলথ কেয়ারের মাধ্যমে প্রবাস থেকে দেশে স্বজনদের চিকিৎসা সেবা

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

উৎসব হেলথ কেয়ারের মাধ্যমে প্রবাস থেকে দেশে স্বজনদের চিকিৎসা সেবা

প্রবাসী বাংলাদেশীরা স্বদেশে ফেলে আসা পরিবারের সদস্যদের সেবায় অত্যন্ত যত্নবান। বিশেষ করে মা-বাবা, ভাইবোন সহ ঘনিষ্ঠজনদের অসুস্থতায় বরাবরই তারা হয়ে উঠেন উদ্বিগ্ন হয়ে। অর্থ পাঠান তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে। কিন্তু স্বজনদের নিয়মিত শারীরিক চেক আপের সুযোগ না থাকায় স্বাভাবিক ভাবেই সুচিকিৎসা লাভ সম্ভব হয়ে উঠে না অনেক সময়। প্রবাসী বাংলাদেশীদের দেশে বসবাসকারী স্বজনদের সার্বক্ষণিক চিকিৎসা সেবার নিশ্চয়তা বিধানে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে উৎসব হেলথ কেয়ার। “আপনি দূরে আছেন-আমরা আছি পাশে” শ্লোগান নিয়ে প্যারেন্টস কেয়ার কার্যক্রম শুরু করেছে। অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উৎসব হেলথ কেয়ার এই সেবা পৌছে দেয়া হচ্ছে প্রবাসীদের পরিবারে।

বাংলাদেশী মালিকানাধীন আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান উৎসব গ্রুপ দেশ ও প্রবাসের বাংলাদেশীদের জন্য বরাবরই নিয়ে আসছে নতুন নতুন সেবামূলক কার্যক্রম। এই প্রতিষ্ঠানটির সামাজিক সেবা কার্যক্রমের সর্বশেষ সংযোজন হলো উৎসব হেলথ কেয়ার। যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা স্বদেশে বসবাসরত মা-বাবার জন্য সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারবেন যুক্তরাষ্ট্রে বসেই। চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিজ দেশে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীর মাধ্যমে এই সেবা পৌছে দেয়া হবে। এক্ষেত্রে শুধু তাৎক্ষণিক বা জরুরী চিকিৎসায় প্রদান করা হবে না। থাকবে দীর্ঘ মিয়াদী চিকিৎসা এবং মনিটরিং এর ব্যবস্থা। প্রবাসে বসেই সংশ্লিষ্ট ব্যক্তি তার বাবা-মা’র জন্য স্বাস্থ্য কর্মীদের সাথে যোগাযোগ করতে পারবেন। এজন্য একটি দক্ষ ও শক্তিশালী টিম গঠন করা হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত চিকিৎসক আইটি বিশেষজ্ঞদেরকে নিয়ে। উৎসব গ্রুপের নতুন এ উদ্যোগের নাম উৎসব হেলথ কেয়ার।

এই সেবার আওতায় রয়েছে : প্রতিটি পরিবারের জন্য একজন অভিজ্ঞ ফ্যামিলি চিকিৎসক প্রবাসীদের মা-বাবার স্বাস্থ্যসেবায় নিযুক্ত থাকবেন। তিনি বাড়িতে গিয়ে নিজে তাদের মা-বাবার হেলথ চেক আপ করে আসবেন। ফ্যামিলি চিকিৎসক স্বপ্রণোদিতভাবে নিজ থেকে প্রবাসীদের মা-বাবার খোঁজ খবর রাখবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন। ফ্যামিলি চিকিৎসকের সাথে স্বাস্থ্যবিষয়ক পরামর্শের সুযোগ, যতবার প্রয়োজন ততবার।পূর্ণাঙ্গ ডিজিটাল হেলথ প্রোফাইল যা প্রবাসীরা দূরে বসে দেখতে পারবেন। বাড়িতে বসেই ঔষধ ফ্রি ডেলিভারির সুব্যবস্থা রয়েছে ঢাকা শহরে। সেবা সমূহের মূল্যে দেয়া হয়েছে বিশেষ ছাড়। ৩৪.৯৯ ডলার/প্রতি মাসে-১জন, ৪৯.৯৯ ডলার/প্রতি মাসে-২জন
উৎসব হেলথ কেয়ারের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে আছেন ডা. বি এম আতিকুজ্জামান এবং আরিফ ইউসুফ মৃদুল চৌধুরী, মুনিরুল ইসলাম এবং অপারেশন ডিরেক্টর ডা. নুসরাত আফসানা। উৎসব গ্রুপের চেয়ারম্যান রায়হান জামান বলেন, দেশে থাকা আমাদের মা-বাবাদের জন্য বিশ্বস্ত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ উদ্যোগ গ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। মা-বাবার কারণেই দেশে-বিদেশে আমাদের সব সফলতা সম্ভব হয়েছে। উৎসব হেলথ কেয়ারের মাধ্যমে দেশে থাকা প্রবাসীদের মা-বাবার সাথে দৃঢ় মেলবন্ধন গড়া সম্ভব হবে।

বাংলাদেশে মা-বাবার কাছে আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াই আমাদের মূল লক্ষ্য। এর মাধ্যমে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে বয়োজ্যেষ্ঠদের সেবা নিশ্চিত করা যাবে বলে উল্লেখ করেন রায়হান জামান । উৎসব হেলথ কেয়ারের পেরেন্টস কেয়ার কর্মসূচির গ্রহীতারা দেশে বাড়িতে বাবা- মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য ডাক্তার ভিজিট নিশ্চিত করতে পারবেন। এ কর্মসূচির মাধ্যমে প্রবাসে বসে দেশে থাকা মা-বাবার স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য ও আপডেট জানা যাবে। মেডিকেল সেকেন্ড অপিনিয়ন একটি অন্যন্য সেবা, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণ করা যাবে।

রায়হান জামান বলেন, আস্থা অর্জন নিশ্চিত করার মধ্য দিয়েই তাঁরা বাংলাদেশে উৎসব হেলথ কেয়ারের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন। উৎসব হেলথ কেয়ার সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য www.utshobhealthcare.com ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উৎসব গ্রুপ ইতোমধ্যেই বাংলাদেশের সীমানা পেরিয়ে তাদের ই-কমার্স ব্যবসা বিস্তৃৃত করেছে। এ মুহূর্তে ৪৫টি দেশে চলছে তাদের কার্যক্রম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাদের প্রধান কার্যালয়। এছাড়া যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে তাদের কর্পোরেট অফিস রয়েছে

Posted ২:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.