রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ককে শ্রমজীবীদের সিটি করতে চান মেয়র অ্যাডামস

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

নিউইয়র্ককে শ্রমজীবীদের সিটি করতে চান মেয়র অ্যাডামস

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস তাঁর চলতি সপ্তাহের অপ-এড কলামে নিউইয়র্ক সিটিকে শ্রমজীবী মানুষের সিটিতে পরিণত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, যে সিটি হবে সকলের সাধ্যের মধ্যে, নিরাপদ, পরিচ্ছন্ন ও অধিকতর বাসযোগ্য।

তিনি গত সপ্তাহে কুইন্স বরো পরিদর্শনকালে নিউইয়র্কারদের কাছে সিটির সার্বিক অবস্থা তুলে ধরে বলেছেন যে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর গত এক বছরে সিটির উন্নয়নে তার প্রশাসন কি করেছে তা তুলে ধরেন। তিনি বলেন, আমরা চারটি বিষয়কে আমাদের অবশ্য পালনীয় দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি, যেগুলো সিটির উন্নয়নের স্তম্ভ বা পূর্বশর্ত। সেগুলো হচ্ছে: কর্মসংস্থান, নিরাপত্তা, হাউজিং ও নাগরিক সেবা।

নিউইয়র্কের মতো বিশাল সিটিতে ট্যুরিজম থেকে শুরু করে সকল খাতের যে বিশাল কর্মযজ্ঞ, সেজন্য প্রয়োজন বিশাল শ্রমজীবী জনগোষ্ঠী এবং সেজন্য সিটিকে শ্রমজীবীদের আবশ্যিক সুযোগ সুবিধার সিটি হিসেবে গড়ে তোলা জরুরী। তাদের পরিশ্রম ছাড়া সিটি অচল হয়ে পড়বে। তিনি বলেন, শ্রমজীবীদের কাজের প্রয়োজন এবং এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা প্রয়োজন, যাতে তাদের কাজ পেতে দুর্ভোগ পোহাতে না হয় এবং তারা যাতে তাদের কাজের মাধ্যমে নিউইয়র্কার এবং তাদের নিজেদের পরিবারকে সহায়তা করতে সক্ষম হয়। শক্তিশালী শ্রমজীবী শ্রেনির মানুষের দৃশ্যমান উপস্থিতি ছাড়া এই সিটি টিকে থাকতে পারবে না।

তিনি বলেন, সেজন্য আমরা কাজের সুযোগ সৃষ্টির পাশাপাশি একটি নতুন অ্যাপ্রেন্টিসশিপ অ্যাকসিলেটরের মাধ্যমে ৩০ হাজার নিউইয়র্কারের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমরা ভবিষ্যতের জন্য কাজের সুযোগ সৃষ্টি করে রেখে যেতে চাই। আগামী ৫ বছরের মধ্যে আমরা ৩০ হাজার নার্স তৈরির লক্ষ্যে নতুন উদ্যোগ হিসেবে ‘নার্সিং এডুকেশন ইনিশিয়েটিভ’ গড়ে তুলতে যাচ্ছি। তিনি আরো বলেন, সিটিতে অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছে, সেই সঙ্গে আমরা সিটির রাস্তাঘাটকে নিরাপদ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি।

আমরা প্রায় ১,৭০০ পরিচিত অপরাধীকে শনাক্ত করেছি, যাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সিটির রাস্তা থেকে ভয়ঙ্কর অপরাধের ঘটনা দূর করা হবে। এছাড়া রাস্তায় বেপরোয়া যান চালানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন সংস্কারের আবশ্যকতা রয়েছে এবং সেজন্য আমরা অ্যালবেনিতে যাবো, যাতে এ ধরনের আইন লংঘনের দায়ে জরিমানার পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হয়।

আবাসনের ক্ষেত্রে তার বক্তব্য হলো, শ্রমজীবীদের জন্য আমাদেরকে অবশ্যই আবাসনের ব্যবস্থা করতে হবে। আমরা সিটির ৫টি বরোতে নতুন ৫০০,০০০ ইউনিট অ্যাপার্ট যোগ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, যাতে প্রত্যেকে তাদের সাধ্যের মধ্যে মাথা গোঁজার ঠাঁই পায়।

প্রতিটি বরোর প্রতিটি নেইবারহুডে বাড়িগুলো নির্মিত হবে। এছাড়া উচ্চ সুবিধাসম্পন্ন নেইবারহুডগুলোতে ৬,০০০ নতুন আবাসিক ইউনিট নির্মিত হবে। ব্রঙ্কসে চারটি নতুন মেট্টো স্টেশনকে কেন্দ্র করে সৃষ্টি হবে ১০,০০০ নতুন কর্মসংস্থান। নতুন আবাসন সৃষ্টি আমাদের ভবিষ্যতের জন্য জরুরী। আমরা ভাড়াটিয়াদের রক্ষা ও নিউইয়র্কারদের সহায়তায় ২২ মিলিয়ন ডলারের ভাড়াটিয়া সহায়তা কর্মসূচিতে বিনিয়োগ করতে যাচ্ছি।

Posted ৬:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.