রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

গোল্ডেন এজ হোমকেয়ারের নতুন সহযোগী প্রতিষ্ঠানের উদ্বোধন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

গোল্ডেন এজ হোমকেয়ারের নতুন সহযোগী প্রতিষ্ঠানের উদ্বোধন

ফিতা কেটে উদ্বোধন করছেন স্টেট সিনেটর জন ল্যু। পাশে শাহ নেওয়াজসহ অতিথিবৃন্দ।

নিউইয়র্কের স্বনামধন্য হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে আরো চারটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে গত ১৪ এপ্রিল শুক্রবার। নিউইয়র্কে মূলধারার রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজের মালিকানাধীন এই ৪টি প্রতিষ্ঠান হলো যথাক্রমে গোল্ডেন এজ লাক্সারি হল, বিগিনার্স ড্রাইভিং একাডেমি, ডিএমভি এক্সপ্রেস সার্ভিস ও পারফেক্ট এজ এডাল্ট ডে কেয়ার।এ উপলক্ষে গোল্ডেন এজ হোম কেয়ারের পাশে গোল্ডেন এইজ লাক্সারি হলে আয়োজিত ইফতার মাহফিল কমিউনিটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রতিষ্ঠানগুলোর কর্ণধার শাহ নেওয়াজ বলেন, বিভিন্ন আঙ্গিকে মানুষকে সেবা প্রদান করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। তিনি বলেন,যুক্তরাষ্ট্রে চলার পথ এত সহজ ছিলনা, তবে প্রচন্ড ইচ্ছাশক্তি আর ধৈর্য্য দিয়ে এ পর্যায়ে এসেছি। তিনি তাঁর আহবানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত সুধীজন এক সঙ্গে চারটি প্রতিষ্ঠানের যাত্রাকে বাংলাদেশ কমিউনিটির গর্বের বিষয় বলে উল্লেখ করেন। তারা কমিউনিটির এই সজ্জন ব্যক্তিত্ব শাহ নেওয়াজের আরও বেশি সফলতা কামনা করেন।

পরে প্রতিষ্ঠানের কর্ণধার শাহ নেওয়াজ ও স্টেট সিনেটর জন ল্যু সবাইকে চারটি ব্যবসার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন স্টেট এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান, জেবিবিএ’র সভাপতি হারুন ভূঁইয়া, গোল্ডেন এজ হোম কেয়ারের চেয়ারপার্সন রানো নেওয়াজ, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম, গোল্ডেন এজ হোম কেয়ার কর্মকর্তা মোস্তফা অনিক রাজসহ মুলধারা ও কমিউনিটির নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং মুসলিম উম্মা তথা বিশ্বশান্তি কামনায় দোয়া করা হয়। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সবার মাঝে ইফতার ও পরে ডিনার সার্ভ করা হয়।

Posted ৩:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.