নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
বাঁ থেকেÑমাকসুদুল হক চৌধুরী, সাইফুর খান হারুন, মো খোরশেদ আলম, নূর আলম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হয়েছে গত ২০ এপ্রিল বৃহস্পতিবার। ২৫১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ২১৫ জনের নাম অনুমোদন দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ কমিটিতে যুক্তরাষ্ট্র থেকে যুগ্ম-সম্পাদক পদমর্যাদায় মাকসুদুল হক চৌধুরীকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাইফুর খান হারুন ও মো খোরশেদ আলমকে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং নূর আলমকে কেন্দ্রীয় সদস্য নির্বাচিত করা হয়েছে। মাকসুদুল হক চৌধুরী সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সদ্য বিলুপ্ত যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমার রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে জননেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন সবসময় অনুপ্রেরণা ও সাহস যুগিয়ে থাকেন। তার প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।
Posted ২:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh